মুখ্যমন্ত্রীকে কুরুচিকর আক্রমণ! ফেসবুকের প্রোফাইল ট্র্যাক করে গুজরাত থেকে গ্রেপ্তার যুবক

মুখ্যমন্ত্রীকে কুরুচিকর আক্রমণ! ফেসবুকের প্রোফাইল ট্র্যাক করে গুজরাত থেকে গ্রেপ্তার যুবক

তমলুক: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উদ্দেশে সমাজমাধ্যমে লাগাতার আপত্তিকর মন্তব্য করার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার পুলিশ। ধৃতের নাম শেখ আব্দুল (৪০)। সে পূর্ব মেদিনীপুরের তমলুক থানার ধলহরা এলাকার বাসিন্দা।

পুলিশের জালে যেভাবে এল অভিযুক্ত:

পুলিশ সূত্রে খবর, বেশ কিছু দিন ধরে ‘শেখ সাহিল’ নামের একটি ফেসবুক প্রোফাইল থেকে মুখ্যমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্য করা হচ্ছিল। বিষয়টি পুলিশের নজরে এলে গত ১৯ জুন তমলুক থানায় স্বতঃপ্রণোদিতভাবে একটি মামলা রুজু করা হয়। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ওই প্রোফাইলটি আসলে ধলহরা গ্রামেরই বাসিন্দা শেখ আব্দুলের। সে কর্মসূত্রে গুজরাতের আহমেদাবাদে থাকত।

মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করে পুলিশ অভিযুক্তের অবস্থান নিশ্চিত করে। এরপর তাকে জিজ্ঞাসাবাদের জন্য তমলুকে ফিরিয়ে আনা হয়। বুধবার রাতে তমলুক থানার আইসি পবিত্র গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে পুলিশ তাকে ধলহরা গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করে।

বৃহস্পতিবার ধৃতকে তমলুক আদালতে তোলা হলে বিচারক তাকে পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। পুরো বিষয়টি নিয়ে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *