গ্যালাক্সি ছেড়ে কি নতুন ঠিকানায় যাচ্ছেন সালমান খান

গ্যালাক্সি ছেড়ে কি নতুন ঠিকানায় যাচ্ছেন সলমন খান

দীর্ঘ পাঁচ দশক ধরে মুম্বইয়ের বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টই বলিউড সুপারস্টার সালমান খানের স্থায়ী ঠিকানা। ঈদ হোক বা জন্মদিন— এই বাড়ির বারান্দায় দাঁড়িয়েই ভক্তদের শুভেচ্ছা জানান ভাইজান। তবে সমসাময়িক কিছু ঘটনা এবং মায়ানগরীর সিনেপাড়ার গুঞ্জন বলছে, এবার হয়তো চিরচেনা এই আস্তানা ছাড়তে চলেছেন অভিনেতা। বান্দ্রার চিম্বাই এলাকায় একটি সমুদ্রমুখী ছ’তলা বাড়ি নির্মাণের অনুমোদন পাওয়ার পরই সালমানের বাসস্থান বদলের এই জল্পনা তীব্র হয়েছে।

নিরাপত্তা উদ্বেগ ও নতুন আবাসন

গত ১৬ জুন মহারাষ্ট্র কোস্টাল জোন ম্যানেজমেন্ট অথরিটি (MCZMA) সালমানের মা সালমা খানের নামে নিবন্ধিত একটি জমিতে ছ’তলা ভবন নির্মাণের অনুমতি দিয়েছে। সচ ডেভেলপার্সের তত্ত্বাবধানে প্রায় এক হাজার চোদ্দ বর্গমিটার এলাকায় নির্মিতব্য এই আধুনিক ভবনে গ্রাউন্ড ফ্লোর ও পার্কিং ছাড়াও থাকছে ছ’টি তলা। গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে বিষ্ণোই গ্যাংয়ের গুলিচালনার ঘটনার পর থেকেই সালমানের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। নতুন বাড়িটি মূল সড়ক থেকে কিছুটা ভেতরের শান্ত এলাকায় হওয়ায় সেখানে ব্যক্তিগত গোপনীয়তা ও কঠোর নিরাপত্তা নিশ্চিত করা অনেক সহজ হবে বলে মনে করা হচ্ছে।

আইনি জটিলতা ও বহুমুখী চাপ

বাসস্থান পরিবর্তনের এই গুঞ্জনের নেপথ্যে রয়েছে কৃষ্ণসার হরিণ হত্যা মামলাকে কেন্দ্র করে তৈরি হওয়া দীর্ঘদিনের বিতর্ক ও হুমকি। সম্প্রতি ‘কালা হিরণ’ নিয়ে নির্মিত একটি চলচ্চিত্রের বিরুদ্ধে আইনি লড়াইয়ে নেমেছেন সালমান, যার পরবর্তী শুনানি আগামী ১ জুলাই। এর পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেতার অসুস্থতা এবং চিকিৎসার জন্য আমেরিকায় যাওয়ার গুঞ্জন ভক্তদের মাঝে বাড়তি উদ্বেগ তৈরি করেছে। সব মিলিয়ে আইনি জটিলতা, গ্যাংস্টারের হুমকি এবং শারীরিক অসুস্থতার মতো বহুমুখী চাপের মাঝেই সালমানের এই নতুন স্বপ্নের বাড়ির অনুমোদন পাওয়ার খবরটি সামনে এল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *