ভারত সফরে ট্রাম্প! মোদী-ট্রাম্প সম্পর্কের নতুুন সমীকরণে বড় বার্তা

ভারত সফরে ট্রাম্প! মোদী-ট্রাম্প সম্পর্কের নতুুন সমীকরণে বড় বার্তা

ওয়াশিংটন: আগামী বছরের শুরুতেই ভারত সফরে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার মার্কিন স্টেট সেক্রেটারি মার্কো রুবিও এই সম্ভাবনার কথা জানিয়েছেন।

মোদীর সঙ্গে সুসম্পর্কই মূল চালিকাশক্তি:

মার্কিন স্টেট সেক্রেটারি মার্কো রুবিও বলেন, “আমরা আশা করছি আগামী বছরের গোড়াতেই প্রেসিডেন্ট ভারত সফর করবেন। ভারত আমেরিকার অত্যন্ত কাছের অংশীদার ও বন্ধু।” ট্রাম্পের এই সফরের গুরুত্ব ব্যাখ্যা করতে গিয়ে তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে যে ঘনিষ্ঠ ব্যক্তিগত সম্পর্ক রয়েছে, তা কূটনৈতিক স্তরে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুই রাষ্ট্রনেতার এই দারুণ সম্পর্কই আগামী দিনে ভারত-আমেরিকা বন্ধুত্বের নতুন দিগন্ত উন্মোচন করবে বলে মনে করছে কূটনৈতিক মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *