ভিক্টোরিয়ার পাতালে পৌঁছল ‘দুর্গা’, আজ থেকেই শুরু বিরাট কর্মযজ্ঞ!
July 10, 20268:56 am

কলকাতা মেট্রোর জোকা-এসপ্ল্যানেড রুটে যুগান্তকারী অগ্রগতি। ভিক্টোরিয়া মেমোরিয়াল মেট্রো স্টেশন পর্যন্ত পৌঁছে গেছে টানেল বোরিং মেশিন ‘দুর্গা’। খিদিরপুরে ভূপৃষ্ঠ থেকে ১৭ মিটার নীচে সুড়ঙ্গ খননের কাজ করছে চেন্নাইয়ে তৈরি এই যন্ত্রটি। আজ শুক্রবার সকাল থেকেই শুরু হচ্ছে পাতালপথের এই বিরাট কর্মযজ্ঞ। পার্ক স্ট্রিটের দিকে ‘দুর্গা’ এবং জোকামুখী লাইনে কাজ করছে অপর মেশিন ‘দিব্যা’।
খিদিরপুর থেকে পার্ক স্ট্রিট পর্যন্ত ২.৬৫ কিলোমিটার দীর্ঘ জোড়া সুড়ঙ্গ নির্মাণের দায়িত্বে রয়েছে অত্যাধুনিক ও নিরাপদ এই দুটি মেশিন। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, প্রায় ৬০০ টন ওজনের এবং ৯৫ মিটার দীর্ঘ এই টিবিএমগুলো প্রতি মিনিটে ৮০ মিলিমিটার খনন করতে সক্ষম। ২০২৬ সালের ডিসেম্বরে ‘দুর্গা’ এবং ২০২৭ সালের মার্চ মাসে ‘দিব্যা’-র খনন কাজ সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।