মাধ্যমিক পরীক্ষা নিয়ে বড় ঘোষণা! এই তারিখের পর জন্ম হলে বাতিল রেজিস্ট্রেশন

মাধ্যমিক পরীক্ষা নিয়ে বড় ঘোষণা! এই তারিখের পর জন্ম হলে বাতিল রেজিস্ট্রেশন

আগামী ২০২৮ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বয়সের কড়া নিয়ম জারি করল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। রাজ্যে ২০২৮ সাল থেকে উচ্চমাধ্যমিকের ধাঁচে সেমেস্টার পদ্ধতিতে মাধ্যমিক পরীক্ষা আয়োজিত হতে চলেছে। নতুন নিয়মানুযায়ী, যে সমস্ত পড়ুয়ার জন্ম ২০১৩ সালের ৩১শে অক্টোবরের পর, তারা ২০২৮ সালের পরীক্ষায় বসতে পারবে না। এই তারিখের পর জন্ম নেওয়া কারও রেজিস্ট্রেশন বৈধ হবে না।

নির্দেশিকায় স্কুলগুলিকে সতর্ক করে বলা হয়েছে, নির্দিষ্ট বয়সের চেয়ে ছোট কারও ফর্ম পূরণ করা যাবে না। পর্ষদের এই কড়া নির্দেশিকার জেরে শিক্ষা দপ্তরের আধিকারিকরাও বিশেষ সতর্ক অবস্থান নিয়েছেন। রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় যাতে কোনও ত্রুটি না হয়, সেই কারণে স্কুল কর্তৃপক্ষ ও অভিভাবকদের দায়িত্ব নিতে বলা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *