১০ বছর আগের সেই ৯১ পাতার চিঠি! কুণালকে ‘আসল বেইমান’ বলে তোপ ঋতব্রতর
July 10, 202610:08 am

‘বেইমান’ বিতর্কে সরগরম রাজ্য রাজনীতি! বৃহস্পতিবার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেতা কুণাল ঘোষকে কড়া আক্রমণ করেন। চিটফান্ড কাণ্ডে জেলবন্দি অবস্থায় কুণালের লেখা এক দশক পুরনো ৯১ পাতার চিঠির প্রসঙ্গ তুলে তাঁকে কটাক্ষ করেন তিনি। ঋতব্রতর দাবি, সেই চিঠিতে কুণাল স্বয়ং মুখ্যমন্ত্রীকে চিটফান্ডের সবচেয়ে বড় সুবিধাভোগী বলে অভিযোগ করেছিলেন।
পাল্টা জবাবে কুণাল নিজেকে ‘হুইসেল ব্লোয়ার’ ও দলের একনিষ্ঠ সৈনিক দাবি করে সব অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তিনি কটাক্ষ করে বলেন, তাঁর লেখা চিঠি মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই পড়ে ফেলেছেন। ঋতব্রতকে নিশানা করে কুণালের দাবি, শুভেন্দু অধিকারীর পুলিশের সাহায্যেই কেবল তিনি টিকে আছেন। পুরনো এই চিঠি-বিতর্কে দুই নেতার বাগযুদ্ধে রাজ্য রাজনীতিতে ব্যাপক শোরগোল পড়েছে।