রিয়াল গেলেন ‘রিয়েল’ জায়গায়! প্রভাবশালী চিকিৎসকের বদলি নিয়ে কড়া স্বাস্থ্যমন্ত্রী
July 10, 202612:06 pm

নিয়োগে অনিয়মের অভিযোগে বিগত সরকারের ঘনিষ্ঠ চিকিৎসক রিয়াল দাসকে পদাবনতি করে বদলি করল স্বাস্থ্য দপ্তর। তাঁকে মেডিক্যাল এডুকেশন সার্ভিস থেকে সরিয়ে হেলথ সার্ভিসে পাঠানো হয়েছে। এই কড়া পদক্ষেপ নিয়ে বৃহস্পতিবার বিস্ফোরক মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। তিনি জানান, রিয়াল দাসকে এবার তাঁর আসল বা ‘রিয়েল’ জায়গায় পাঠানো হয়েছে।
অনিয়মের বিরুদ্ধে কড়া বার্তা দিয়ে মন্ত্রী জানান, স্বাস্থ্য ব্যবস্থায় কোনো দুর্নীতি বরদাস্ত করা হবে না। প্রয়োজনীয় স্নাতকোত্তর ডিগ্রি না থাকা সত্ত্বেও এতদিন অতিরিক্ত বেতন পাচ্ছিলেন ওই চিকিৎসক, যা ফেরত নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একে প্রতিহিংসার রাজনীতি বলতে নারাজ স্বাস্থ্যমন্ত্রী। অন্যদিকে, সমস্ত অভিযোগ অস্বীকার করে রিয়াল দাবি করেছেন, তিনি নিয়ম মেনেই কাজ করেছেন।