আসানসোলে জলচুরি ও অবৈধ দখলদারি রুখতে কড়া নির্দেশ, সরাসরি নাগরিক ক্ষোভ শুনলেন মন্ত্রী অগ্নিমিত্রা!
July 10, 202612:10 pm
আসানসোল পুরসভায় নাগরিক পরিষেবা দ্রুত ও স্বচ্ছ করতে বৃহস্পতিবার ‘মুখোমুখি’ কর্মসূচির সূচনা করেন নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। ফোনে সরাসরি ৩৭ জন নাগরিকের অভিযোগ শুনে বেহাল রাস্তা ও জলচুরি রুখতে কড়া পদক্ষেপের নির্দেশ দেন তিনি। কারখানায় অবৈধ জলের লাইন দ্রুত কাটার পাশাপাশি পুরসভায় একটি ড্যাশবোর্ড ভিত্তিক সেন্ট্রাল গ্রিভ্যান্স সেল চালুর কথাও জানান মন্ত্রী।
দুপুরে আচমকাই জিটি রোডের বাজার ও পার্কিং জ়োন পরিদর্শনে নামেন তিনি। ফুটপাথ দখল ও যানজট দেখে চরম অসন্তোষ প্রকাশ করে পুলিশকে দ্রুত এলাকা দখলমুক্ত করার নির্দেশ দেন। মন্ত্রীর নির্দেশে রাস্তায় নিয়মভাঙা গাড়িগুলির বিরুদ্ধে আইনি পদক্ষেপ শুরু হয়। হকারদের পুনর্বাসনের আশ্বাস দিলেও বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না বলে তিনি স্পষ্ট জানান।