আকাশপথ বাতিল! দুর্যোগ মাথায় নিয়েই সড়কপথে মুর্শিদাবাদ ছুটলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
July 10, 202612:52 pm

বৃহস্পতিবার রাত থেকে টানা বৃষ্টির জেরে আকাশপথ বাতিল। তাই শুক্রবার সকালে বাধ্য হয়ে কড়া নিরাপত্তার ঘেরাটোপে সড়কপথেই মুর্শিদাবাদের উদ্দেশে রওনা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বেলা সাড়ে ১১টা নাগাদ ১২ নম্বর জাতীয় সড়ক ধরে তাঁর কনভয় হরিণঘাটার বিরহী পার করে। মুখ্যমন্ত্রী হিসেবে এটিই তাঁর প্রথম মুর্শিদাবাদ সফর।
এদিন বহরমপুরে সাংগঠনিক ও প্রশাসনিক বৈঠকের পর রেজিনগরে দলীয় সভাও করবেন তিনি। এই এলাকাটি বিধায়ক হুমায়ুন কবীরের খাসতালুক বলে পরিচিত। গত ২৯ জুন বিধানসভায় হুমায়ুনের বিতর্কিত মন্তব্যের কড়া সমালোচনা করে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন শুভেন্দু। ‘দেশে আইনই শেষ কথা বলে’ স্পষ্ট বার্তা দেওয়া মুখ্যমন্ত্রীর আজকের সভার দিকেই এখন নজর রাজনৈতিক মহলের।