ভিক্টোরিয়ার নীচে মেট্রোর সুড়ঙ্গ! নতুন রেকর্ড গড়ল মেশিন ‘দুর্গা’
July 10, 20261:10 pm

কলকাতা মেট্রোর জোকা থেকে এসপ্ল্যানেড রুটে এল বড় সাফল্য। মাত্র এক বছরে খিদিরপুর থেকে ভিক্টোরিয়া মেমোরিয়াল পর্যন্ত টানেল বোরিং মেশিন ‘দুর্গা’-র সাহায্যে প্রথম পর্যায়ের সুড়ঙ্গ খনন শেষ হয়েছে। খিদিরপুর থেকে পার্ক স্ট্রিট পর্যন্ত আড়াই কিলোমিটার দীর্ঘ জোড়া সুড়ঙ্গ গড়তে মাটির গভীরে নিরলস কাজ করছে ‘দুর্গা’ ও ‘দিব্যা’।
ধস রোধে অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি এই মেশিনগুলির কাজ যথাক্রমে ২০২৬ সালের ডিসেম্বরে এবং ২০২৭ সালের মার্চে সম্পূর্ণ হওয়ার কথা। অন্যদিকে, দীর্ঘদিনের জট কাটতেই চিংড়িঘাটা মেট্রো প্রকল্পেও যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে। মাত্র ১২০ ঘণ্টার কম সময়ে সেখানে জোড়া লাইনের কাজ শেষ করেছেন দক্ষ মেট্রো ইঞ্জিনিয়াররা।