বালিতে চোর সন্দেহে লাইটপোস্টে বেঁধে যুবককে গণপিটুনি! চাঞ্চল্য

বালিতে চোর সন্দেহে লাইটপোস্টে বেঁধে যুবককে গণপিটুনি!  চাঞ্চল্য

চোর সন্দেহে এক যুবককে লাইটপোস্টে বেঁধে বেধড়ক মারধরের ঘটনায় চাঞ্চল্য ছড়াল হাওড়ার বালিতে। বুধবার রাতে শ্রীচরণ সরণি এলাকায় ঘটনাটি ঘটে। স্থানীয়দের অভিযোগ, যুবকটি চুরি করতে এসে হাতেনাতে ধরা পড়ে যায়। এরপরই উত্তেজিত জনতা তাকে একটি লাইটপোস্টে বেঁধে নির্মমভাবে গণপিটুনি দেয়। এই ঘটনার একটি মারধরের ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যা নিয়ে এলাকায় ব্যাপক শোরগোল তৈরি হয়েছে।

খবর পেয়ে বালি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গুরুতর আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ জানিয়েছে, ওই যুবক আদৌ চুরির সঙ্গে জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি আইন নিজের হাতে তুলে নিয়ে যারা তাকে বেধড়ক মারধর করেছে, ভিডিও ফুটেজ দেখে তাদের চিহ্নিত করার কাজও শুরু করেছে প্রশাসন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *