আছাড় মেরে ভাঙা হয় নাবালিকার মেরুদণ্ড, বারুইপুর কাণ্ডে সিটের হাতে চাঞ্চল্যকর তথ্য!
July 10, 20262:34 pm

বারুইপুরে নাবালিকা অপহরণ, গণধর্ষণ ও খুনের ঘটনায় সামনে এল চরম নৃশংসতার বিবরণ। তদন্তকারী সিট জানিয়েছে, আনন্দ, দিবাকর, প্রভাস ও কবির নামের চার অভিযুক্ত ওই নাবালিকাকে ছকে কষে তুলে নিয়ে যায়। রেললাইনের ধারের আস্তানায় তাকে গণধর্ষণের পর মাটিতে আছাড় মারে তারা। ঘাড় ও পিঠে অমানবিক আঘাতের জেরে নাবালিকার মেরুদণ্ড ভেঙে যায় এবং সে অচৈতন্য হয়ে পড়ে।
প্রমাণ লোপাট করতে এরপর অচৈতন্য নাবালিকাকে পুকুরে ফেলে দেয় অভিযুক্তরা। জেরায় ধৃতরা নিজেদের এই ভয়াবহ অপরাধের কথা স্বীকার করেছে এবং ময়নাতদন্তের রিপোর্টেও মিলেছে তার প্রমাণ। চুল, নখ ও সিসিটিভি ফুটেজ ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শীদের জবানবন্দি রেকর্ড করে খুব দ্রুতই এই পাশবিক ঘটনার চার্জশিট পেশ করতে তৎপর পুলিশ।