বারুইপুর কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য! দীর্ঘদিন ধরেই নির্যাতিতাকে নজরে রেখেছিল বিকৃতকাম প্রভাস
July 10, 20264:25 pm

বারুইপুর ধর্ষণ ও খুনে এনকাউন্টারে নিহত মূল অভিযুক্ত প্রভাসকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এল। বাকি তিন ধৃত কবীর, দিবাকর ও আনন্দকে জেরার পর পুলিশ জানতে পেরেছে, এই নারকীয় ঘটনার মূল চক্রী ছিল প্রভাসই। বিকৃত মানসিকতার প্রভাস দীর্ঘদিন ধরেই এলাকার ওই নাবালিকা ছাত্রীর ওপর কড়া নজর রাখছিল। অপরাধের ব্লু-প্রিন্ট বাস্তবায়িত করতে সুকৌশলে নির্যাতিতার আস্থা অর্জন করে সে বন্ধুত্বও পাতিয়েছিল।
ধৃতরা জানিয়েছে, নাবালিকাকে অপহরণ, অত্যাচার ও দেহ লোপাটের সম্পূর্ণ নিখুঁত পরিকল্পনা করেছিল নেশাসক্ত প্রভাস। পুলিশকে বিভ্রান্ত করতেই জেরায় ‘রাজা’ নামের এক ব্যক্তির উল্লেখ করেছিল সে। প্রতিবেশী এবং খোদ প্রভাসের স্ত্রীর অভিযোগ, তার চরিত্র আগাগোড়াই খারাপ ছিল। তদন্তের পরবর্তী পদক্ষেপ হিসেবে বাকি ধৃতদের নিয়ে খুব শীঘ্রই ঘটনার পুনর্নির্মাণ করবে পুলিশ।