অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস ‘আন্ডার প্রসেস’ বা ‘পেমেন্ট ফেইলড’, টাকা পেতে কী করবেন?

অন্নপূর্ণা যোজনার সুবিধাভোগীদের অনেকের স্ট্যাটাসে ‘আন্ডার প্রসেস’ বা ‘পেমেন্ট ফেইলড’ দেখাচ্ছে, যা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। মূলত, ‘আন্ডার প্রসেস’ স্ট্যাটাসের অর্থ হলো আবেদনটি সরকারি স্তরে যাচাই ও প্রশাসনিক পর্যালোচনার অধীনে রয়েছে, তাই উদ্বেগের কারণ নেই। অন্যদিকে, ‘পেমেন্ট ফেইলড’-এর ক্ষেত্রে আবেদন গৃহীত হলেও প্রযুক্তিগত কারণে টাকা অ্যাকাউন্টে পৌঁছায়নি। ডিবিটি (DBT) পরিষেবা সক্রিয় না থাকা, আধার লিঙ্কিংয়ে ত্রুটি, কেওয়াইসি আসাম্পূর্ণ থাকা বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্যের সঙ্গে আবেদনের তথ্যের অসামঞ্জস্যের কারণে সাধারণত এমনটি ঘটে থাকে।
সমস্যা সমাধানে দ্রুত নিকটস্থ ব্যাঙ্ক শাখায় যোগাযোগ করে ডিবিটি লিঙ্ক ও কেওয়াইসি যাচাই করে নিন। ব্যাঙ্কে সমাধানের পথ না মিললে আধার কার্ড, ব্যাঙ্কের পাসবই এবং আবেদনের রসিদসহ নিকটবর্তী বিডিও বা এসডিও অফিসে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রকৃত যোগ্য উপভোক্তারা কেউ যাতে বঞ্চিত না হন, তা নিশ্চিত করতে প্রশাসন তৎপর। তাই ধৈর্য ধরে প্রক্রিয়াটি সম্পন্ন করাই এখন জরুরি।