আর মিলবে না প্রেসক্রিপশন ছাড়া উচ্চ অ্যালকোহলযুক্ত ওষুধ, বড় পদক্ষেপ কেন্দ্রের!

আর মিলবে না প্রেসক্রিপশন ছাড়া উচ্চ অ্যালকোহলযুক্ত ওষুধ, বড় পদক্ষেপ কেন্দ্রের!

ওষুধের অপব্যবহার রুখতে কঠোর নিয়ম জারি করল কেন্দ্রীয় সরকার। নতুন নির্দেশিকা অনুযায়ী, যেসব ওষুধে ১২ শতাংশের বেশি ইথাইল অ্যালকোহল রয়েছে, সেগুলি কিনতে এখন থেকে চিকিৎসকের প্রেসক্রিপশন বাধ্যতামূলক। আগে মশলাজাতীয় উপাদানের দোহাই দিয়ে এই ধরনের অনেক ওষুধ প্রেসক্রিপশন ছাড়াই অবাধে বিক্রি হতো, যার ফলে এগুলির অপব্যবহার বাড়ছিল বলে অভিযোগ ছিল। এবার থেকে ৩০ মিলিলিটারের বেশি আয়তনের উচ্চ অ্যালকোহলযুক্ত ওষুধ কেনাকাটার ক্ষেত্রে ফার্মেসিগুলিকে বিক্রির সঠিক রেকর্ডও সংরক্ষণ করতে হবে।

বিভিন্ন রাজ্য সরকারের অভিযোগের ভিত্তিতেই কেন্দ্রীয় সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। অভিযোগ, নেশার উদ্দেশ্যে এই ধরনের ওষুধের অপব্যবহার করা হচ্ছিল। তাই চিকিৎসা ক্ষেত্রে এগুলির সহজলভ্যতা বজায় রেখেও অবৈধ বিক্রি ও অপব্যবহার রুখতে উৎপাদন থেকে খুচরো বিক্রি পর্যন্ত প্রতিটি ধাপে কড়া নজরদারি চালানো হবে। আয়ুর্বেদ বা হোমিওপ্যাথি সব ক্ষেত্রেই এখন থেকে একই ধরনের নিয়ন্ত্রক কাঠামো কার্যকর হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *