সরকারি ডিউটিতেই প্রাইভেট প্র্যাকটিস! কড়া হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি ডিউটিতেই প্রাইভেট প্র্যাকটিস! কড়া হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

রাজ্যের সরকারি স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়নে কঠোর অবস্থানে স্বাস্থ্যমন্ত্রী ডঃ শারদ্বত মুখোপাধ্যায়। এবার থেকে সরকারি হাসপাতালের নির্ধারিত ডিউটির সময়ে চিকিৎসকেরা বাইরে কোনোভাবেই প্রাইভেট প্র্যাকটিস করতে পারবেন না। সময়ানুবর্তী হওয়ার নির্দেশ দিয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান, শিক্ষক চিকিৎসকদের সপ্তাহে অন্তত ৯৬ ঘণ্টা হাসপাতালে দায়িত্ব পালন করতে হবে। সাধারণ মানুষকে নিরবচ্ছিন্ন পরিষেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য। ডিউটি চলাকালীন বাইরে প্র্যাকটিসে যুক্ত থাকলে সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে কঠোর আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

অন্যদিকে, স্বাস্থ্য ব্যবস্থাকে দুর্নীতিমুক্ত ও আধুনিক করতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে নজরদারি বাড়ানো হচ্ছে। সম্প্রতি স্বাস্থ্যভবনে আকস্মিক পরিদর্শনের পর চলতি মাসেই প্রতিটি মহকুমা হাসপাতালকে কেন্দ্রীয় মনিটরিং ব্যবস্থার আওতায় আনার সিদ্ধান্ত হয়েছে। সরকারি হাসপাতালগুলোকে ‘দালালরাজ’ মুক্ত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। পাশাপাশি, নিউটাউনে অত্যাধুনিক হাসপাতাল নির্মাণের মাধ্যমে রাজ্যের চিকিৎসা পরিকাঠামোকে আরও শক্তিশালী করার পরিকল্পনা গ্রহণ করেছে সরকার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *