চলন্ত ট্রেনে পুরোহিতের মন্ত্রোচ্চারণ এবং পূজার্চনা, ভিডিও ভাইরাল হতেই আসল সত্য ফাঁস করল রেল

সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি চলন্ত ট্রেনের মেঝেতে বসে পুরোহিতের পূজার্চনা করার একটি ভিডিও ব্যাপকভাবে ভাইরাল হয়েছে, যা নিয়ে নেটপাড়ায় তীব্র বিতর্কের সৃষ্টি হয়। ভিডিওটিতে দেখা যাচ্ছে, ট্রেনের কোচের ভেতরে দেবদেবীর ছবি ও পূজার উপাচার রেখে মন্ত্রোচ্চারণ চলছে এবং বেশ কিছু মানুষ তাতে অংশ নিয়েছেন। ইতিপূর্বে ট্রেনের ‘হানিমুন কোচ’ ভাইরালের পর এই নতুন ঘটনাটি প্রকাশ্যে আসতেই সাধারণ যাত্রীদের নিরাপত্তা ও নিয়মের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন ওঠে। বিতর্ক উস্কে যেতেই বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি জারি করে পরিস্থিতি স্পষ্ট করেছে রেল কর্তৃপক্ষ।
রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ধর্মীয় আচারটি কোনো সাধারণ যাত্রীবাহী কোচে নয়, বরং সম্পূর্ণ ব্যক্তিগতভাবে বুক করা একটি ‘স্যালুন কারে’ অনুষ্ঠিত হয়েছিল। গত ৮ জুলাই আইআরসিটিসির মাধ্যমে ৩ লক্ষ ৮ হাজার৫৮০ টাকা অগ্রিম দিয়ে ওই কোচটি বাণিজ্যিকভাবে বুক করা হয়, যা ১০ জুলাই নয়াদিল্লি-মুম্বইগামী ‘পশ্চিম এক্সপ্রেস’-এর সঙ্গে যুক্ত ছিল। উত্তর রেলওয়ের অনুমতি সাপেক্ষেই এই বাণিজ্যিক যাত্রা সম্পন্ন হয়। রেলের দাবি, সম্পূর্ণ কোচটি ব্যক্তিগতভাবে বুক করায় এক্সপ্রেসের সাধারণ যাত্রীদের কোনো অসুবিধা হয়নি এবং নিয়মানুযায়ী এতে কোনো অস্বাভাবিকতা নেই।
ट्रेन में नमाज़ पढ़ने पर भावनाएं आहत हो जाती हैं…
— Sudhanshu Yadav (@SocialistSpirit) July 12, 2026
ट्रेन के केबिन में हनीमून का सरप्राइज देने पर संस्कृति खतरे में आ जाती है और TTE सस्पेंड हो जाता है…
लेकिन जब भारतीय रेलवे के एक वीआईपी सैलून कोच (Saloon Coach) के अंदर बकायदा पंडितों को बुलाकर, चलती ट्रेन में पूरा तामझाम… pic.twitter.com/7use0bmfde