ফের ময়দানে অনুব্রত মণ্ডল, নতুন শিবিরে এসেই কি বড় কোনো ছক কষছেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে যোগ দিয়েই বীরভূম জেলা তৃণমূলের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন অনুব্রত মণ্ডল। দায়িত্ব পাওয়ার পরপরই সোমবার রাতে বোলপুর দলীয় কার্যালয়ে দীর্ঘ বৈঠক করলেন তৃণমূল নেতা বিকাশ রায়চৌধুরী এবং নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝির সঙ্গে। আগামী ২১ জুলাইয়ের প্রস্তুতি এবং জেলার সামগ্রিক সাংগঠনিক পরিস্থিতি নিয়ে এই রুদ্ধদ্বার বৈঠক হয়েছে বলে সূত্রের খবর। তবে বৈঠকের বিষয়বস্তু আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।
কাজল শেখ ঘনিষ্ঠ হিসেবে পরিচিত বিধায়ক বিধানচন্দ্র মাঝির সঙ্গে অনুব্রতর এই সাক্ষাৎ নিয়ে রাজনৈতিক মহলে নতুন জল্পনা দানা বেঁধেছে। যদিও বিধানচন্দ্র মাঝি জানিয়েছেন, দলের নির্দেশ অনুযায়ী সবাইকে একসঙ্গে চলতে হবে এবং বীরভূমের সংগঠনকে আরও শক্তিশালী করাই এখন তাঁদের মূল লক্ষ্য। লোকসভা নির্বাচনের পর তৃণমূলের সাংগঠনিক কাঠামোতে বড় পরিবর্তনের ইঙ্গিত এই বৈঠককে ঘিরে রাজনৈতিক মহলে উত্তাপ বাড়িয়েছে।