হরমুজে ইরানি হামলায় মৃত ভারতীয় নাবিক, রাষ্ট্রদূতকে কড়া তলব দিল্লির!

হরমুজে ইরানি হামলায় মৃত ভারতীয় নাবিক, রাষ্ট্রদূতকে কড়া তলব দিল্লির!

ওমান উপকূলের কাছে হরমুজ প্রণালীতে দুটি জাহাজে ইরানের আকস্মিক হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে। হামলায় আহত হয়েছেন আরও ছয় ভারতীয়-সহ মোট আটজন। তেহরানের এই আগ্রাসনের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ভারত সরকার। ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে নিযুক্ত ইরানের ডেপুটি চিফ অফ মিশন মহম্মদ জাভেদ হোসেইনিকে জরুরি তলব করেছে বিদেশমন্ত্রক।

হরমুজ প্রণালীতে আমেরিকার নতুন করে শুল্ক আরোপের নির্দেশিকার জেরেই ‘মোম্বাসা’ ও ‘আল বাহিয়া’ জাহাজ দুটিতে ইরান হামলা চালিয়েছে বলে খবর। এর পালটা জবাবে মঙ্গলবার ভোরে ইরানের ওপর ফের আক্রমণ শানিয়েছে আমেরিকা। পশ্চিম এশিয়ায় চলমান এই তীব্র সংঘাতের জেরে এ পর্যন্ত ১১ জন ভারতীয় প্রাণ হারিয়েছেন, যা নয়াদিল্লির জন্য গভীর উদ্বেগের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *