এক ঝটকায় ৩৩ আইপিএস বদলি, রাজ্যের নতুন গোয়েন্দা প্রধান কে?
July 14, 20262:02 pm

রাজ্য পুলিশে বড়সড় রদবদল ঘটিয়ে একযোগে ৩৩ জন আইপিএস অফিসারকে বদলি করল নবান্ন। এই রদবদলে সবচেয়ে বড় চমক রাজ্যের গোয়েন্দা প্রধান তথা সিআইডি-র এডিজি সুপ্রতিম সরকারের অপসারণ। নতুন সরকারের আমলে দায়িত্ব নেওয়ার মাত্র এক মাসের মধ্যে তাঁকে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ এডিজি টেলিকমিউনিকেশন পদে পাঠানো হয়েছে। তাঁর জায়গায় রাজ্যের নতুন গোয়েন্দা প্রধানের দায়িত্ব পেয়েছেন দক্ষ অফিসার নটরাজন রমেশবাবু।
অন্যদিকে, নাবালিকা নির্যাতন কাণ্ডে উত্তাল বারুইপুর পুলিশ জেলাতেও তদন্তের স্বার্থে রদবদল করা হয়েছে। বদলি হওয়া শীর্ষ কর্মকর্তাদের মধ্যে রয়েছেন কে জয়রামন, বিশাল গর্গ এবং প্রবীণ ত্রিপাঠির মতো দুঁদে পুলিশ অফিসাররা। এছাড়া কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগসহ দার্জিলিং ও কোচবিহারের পুলিশ সুপার পদেও বড় পরিবর্তন এনেছে প্রশাসন।