বারুইপুরে ফের নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের চেষ্টা, গ্রেপ্তার অভিযুক্ত!
July 14, 20266:13 pm

বারুইপুর থানা এলাকায় নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের চেষ্টার অভিযোগে সামাদ আলি নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ, শিয়ালদহ স্টেশন থেকে খাবারের লোভ দেখিয়ে ওই নাবালিকাকে বারুইপুরে নিজের ভাড়া বাড়িতে নিয়ে আসে অভিযুক্ত। সেখানে নাবালিকাকে ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ। নাবালিকার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করেন এবং পুলিশে খবর দেন।
এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। দিনকয়েক আগেই বারুইপুরের সূর্যপুরে নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তপ্ত হয়েছিল এলাকা। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও এমন অপরাধমূলক ঘটনায় স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।