‘ইডির চেয়েও ভয়ঙ্কর এবি!’ দলবদল করেই অভিষেককে নজিরবিহীন আক্রমণ মদনের

‘ইডির চেয়েও ভয়ঙ্কর এবি!’ দলবদল করেই অভিষেককে নজিরবিহীন আক্রমণ মদনের

মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ত্যাগ করে এবার ঋতব্রত শিবিরে যোগ দিলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। আর নতুন শিবিরে পা রেখেই তাঁর নিশানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। রীতিমতো বিস্ফোরক মন্তব্য করে তিনি বলেন, “ইডির (ED) চেয়েও বেশি ভয়ঙ্কর এবি (AB)!”

মদন মিত্রের দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায় দলে একেবারে ‘হিটলারি’ কায়দায় রাজত্ব চালিয়েছেন, কারও কোনও কথাই তিনি শুনতেন না। এমনকি তাঁকে সামনে রেখে যে বিজেপিকে হারানো কোনওভাবেই সম্ভব নয়, সে কথাও স্পষ্ট জানিয়ে দিয়েছেন এই প্রবীণ নেতা। নিজেকে একসময় তৃণমূলনেত্রীর ‘ছায়াসঙ্গী’ বলে দাবি করা মদন মিত্রের হুঁশিয়ারি, এবার বঙ্গ রাজনীতিতে তিনি সম্পূর্ণ ‘নতুন রূপে’ ফিরে আসছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *