আজ রাতেই বঙ্গে শাহ! নজরে বিএসএফ থেকে আমূলের কারখানা, রইল ২ দিনের ঠাসা কর্মসূচি

রাজ্যে দু’দিনের ঠাসা কর্মসূচি নিয়ে আজ, শুক্রবার রাতেই বঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জানা গিয়েছে, রাত ৯টা নাগাদ বাগডোগরা বিমানবন্দরে পৌঁছবেন তিনি। সেখান থেকে শিলিগুড়ির কদমতলায় বিএসএফ ফ্রন্টিয়ার সদর দফতরে রাত্রিযাপন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী। আগামী দু’দিন উত্তরবঙ্গ ও কলকাতা মিলিয়ে একাধিক গুরুত্বপূর্ণ সরকারি বৈঠক ও উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।

শনিবারের কর্মসূচি (শিলিগুড়ি):

  • সকাল ১১:৩০: শিলিগুড়ির জুমাগাছে বিএসএফ-এর ১৮তম ব্যাটালিয়নের সীমা চৌকিতে প্রহরী সম্মেলন, বৃক্ষরোপণ এবং জওয়ানদের সঙ্গে মতবিনিময়।
  • দুপুর ২:০০: উত্তরকন্যা সভাগৃহে গুরুত্বপূর্ণ বৈঠক।
  • বিকেল ৪:৪০ ও সন্ধ্যা ৬:১৫: উত্তরকন্যাতেই নতুন ফৌজদারি আইন কার্যকর করা এবং জন্ম-মৃত্যু নিবন্ধন সংক্রান্ত দু’টি উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠক।
  • রাত ৮:৫৫: কলকাতা পৌঁছবেন এবং আলিপুরের সৌজন্য গেস্ট হাউসে থাকবেন।

রবিবারের কর্মসূচি (কলকাতা):

  • সকাল ১১:০০: আলিপুরের গেস্ট হাউসে পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মেগা বৈঠক।
  • দুপুর ২:০০: ন্যাশনাল লাইব্রেরিতে নবনির্মিত ‘ওয়ার্ড মিউজিয়াম’-এর উদ্বোধন।
  • বিকেল ৪:০০: বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আমুল বেঙ্গল ডেইরির নতুন দই উৎপাদন কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন। এর মাধ্যমেই শেষ হবে তাঁর বঙ্গ সফর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *