‘এত ব্যস্ততার মধ্যেও মনে রেখেছেন!’ নিরাপত্তা ফেরানোয় মুখ্যমন্ত্রী শুভেন্দুকে প্রশংসায় ভরালেন মীরা ভট্টাচার্য

‘এত ব্যস্ততার মধ্যেও মনে রেখেছেন!’ নিরাপত্তা ফেরানোয় মুখ্যমন্ত্রী শুভেন্দুকে প্রশংসায় ভরালেন মীরা ভট্টাচার্য

বাংলায় যে এখনও সৌজন্যের রাজনীতি বেঁচে রয়েছে, পাম অ্যাভিনিউয়ের ফ্ল্যাটে আরও একবার তার প্রমাণ মিলল। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্যের নিরাপত্তা পুনর্বহাল করল বর্তমান রাজ্য সরকার। আর এই মানবিক পদক্ষেপের পরেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা জানালেন মীরা ভট্টাচার্য।

নিরাপত্তা ফেরাল নতুন সরকার গত ২০২৪ সালের ৮ অগস্ট প্রয়াত হন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। অভিযোগ, তাঁর মৃত্যুর পরপরই পাম অ্যাভিনিউয়ের ফ্ল্যাটের জন্য বরাদ্দ সরকারি নিরাপত্তা তুলে নেয় তৎকালীন তৃণমূল সরকার। তবে সেই ‘অসৌজন্যমূলক’ সিদ্ধান্তের পথে হাঁটল না বর্তমান সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে এখন থেকে ২৪ ঘণ্টার জন্যই মীরা ভট্টাচার্যের বাড়িতে মোতায়েন থাকবে পুলিশি নিরাপত্তা।

আপ্লুত মীরা ভট্টাচার্য মুখ্যমন্ত্রীর এই উদ্যোগে রীতিমতো অবাক এবং আপ্লুত মীরাদেবী। তিনি বলেন, “প্রাক্তন মুখ্যমন্ত্রীকে যখন বিধানসভায় নিয়ে যাওয়া হয়, তখন শুভেন্দু অধিকারী বলেছিলেন যে কোনও প্রয়োজনে যেন ওনাকে জানানো হয়। ওঁরা ক্ষমতায় আসার পর তিন মাসও কাটেনি। আগের প্রতিশ্রুতিগুলো পূরণ করতে গিয়ে সরকার নানা ঝামেলা সামলাচ্ছে। এত ব্যস্ততার মধ্যেও উনি ওনার সেই পুরোনো সাধারণ কথাটি ভুলে যাননি এবং আমার নিরাপত্তা ফিরিয়ে দিয়েছেন। এই সহৃদয়তার জন্য ওনাকে আন্তরিক শুভকামনা জানাই।”

‘ভোটের প্রতিশ্রুতি পূরণ হচ্ছে, আমি গর্বিত’ আদর্শগত ফারাক থাকলেও নতুন সরকারের কাজের গতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন বুদ্ধ-পত্নী। ২০১১ সালের আগের মতো রাজ্যে যাতে কোনও ‘সিন্ডিকেট রাজ’ না থাকে এবং শান্ত ও সুশাসন ফেরে, সেই আশাই প্রকাশ করেছেন তিনি। মীরাদেবী আরও বলেন, “উনি এগিয়ে চলুন। ভোটের আগে উনি যা যা প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেগুলো কার্যকরী হচ্ছে দেখে আমি খুব গর্বিত। ৩ মাস পার হওয়ার আগেই কাজ শুরু হয়ে গেছে, তাই ওঁকে অভিবাদন জানানোই উচিত।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *