পঁচিশ লক্ষের বদলে মাত্র ২ লাখ! ২১শে জুলাইয়ের রিপোর্ট আসতেই মমতার বিরুদ্ধে বিস্ফোরক শুভেন্দু

পঁচিশ লক্ষের বদলে মাত্র ২ লাখ! ২১শে জুলাইয়ের রিপোর্ট আসতেই মমতার বিরুদ্ধে বিস্ফোরক শুভেন্দু

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে প্রকাশ্যে এল ১৯৯৩ সালের ২১শে জুলাইয়ের ঘটনাপ্রবাহের রিপোর্ট। আর এই রিপোর্ট ঘিরেই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভা থেকে বেরিয়ে তিনি সরাসরি অভিযোগ করেন, শহিদ পরিবারগুলির সঙ্গে ‘চরম অবিচার’ এবং ‘অপরাধ’ করেছেন মমতা।

মুখ্যমন্ত্রী শুভেন্দুর নিশানায় প্রাক্তন মুখ্যমন্ত্রী! কী কী অভিযোগ তাঁর?

  • ক্ষতিপূরণ নিয়ে নয়ছয়: শুভেন্দু অধিকারীর মূল অভিযোগ, কমিশন শহিদ পরিবারগুলিকে ২৫ লক্ষ টাকা দেওয়ার সুপারিশ করলেও, তাদের দেওয়া হয়েছে মাত্র ২ লক্ষ টাকা। একইভাবে, আহতদের ৫ লক্ষ টাকা পাওয়ার কথা থাকলেও মিলেছে নামমাত্র ১৫ হাজার টাকা!
  • ‘ডিম-ভাত উৎসব’ কটাক্ষ: প্রাক্তন মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ করে শুভেন্দু বলেন, যাঁদের আত্মবলিদানের ওপর দাঁড়িয়ে এই দিনটি পালন করা হয়, তা এখন শুধুই একটি ‘বাৎসরিক ডিম-ভাত উৎসবে’ পরিণত হয়েছে। শহিদদের পরিবারের সঙ্গে এর চেয়ে বড় অবিচার আর কিছু হতে পারে না।
  • কমিশনে কেন যাননি মমতা? শুভেন্দুর প্রশ্ন, ওই দিনের সবচেয়ে বড় সাক্ষী তো মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ছিলেন, তাহলে তিনি কেন কমিশনের সামনে সাক্ষ্য দিতে গেলেন না? তিনি জানান, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে যেভাবে প্রশ্ন পাঠানো হয়েছিল, তাঁকেও ভার্চুয়ালি বা অন্য মাধ্যমে প্রশ্ন পাঠানো যেত।
  • তথ্য গোপন ও FIR-এর হুঁশিয়ারি: প্রয়াত পঙ্কজ বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী দাবি করেন, এই কমিশন কেবল কিছু পুলিশ আধিকারিককে বাঁচানোর কাজ করেছে। পাশাপাশি, প্রাক্তন সরকারের বিরুদ্ধে তথ্য গোপনের মারাত্মক অভিযোগ তুলে শুভেন্দু হুঁশিয়ারি দেন, কাস্টডিয়ান হিসেবে তিনি যদি সঠিক তথ্য না পান, তবে তৎকালীন দায়িত্বপ্রাপ্তদের বিরুদ্ধে এফআইআর করতে বাধ্য হবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *