ভাইয়ের দীর্ঘায়ু চান? বাজার থেকে ভুলেও এই রাখি কিনবেন না! জানুন এ বছরের সঠিক দিনক্ষণ

ভাইয়ের দীর্ঘায়ু চান? বাজার থেকে ভুলেও এই রাখি কিনবেন না! জানুন এ বছরের সঠিক দিনক্ষণ

হিন্দু সনাতন ধর্মের অন্যতম পবিত্র ও আবেগের উৎসব হলো রাখি পূর্ণিমা। ভাই বা দাদার দীর্ঘায়ু ও সুরক্ষার কামনায় দিদি-বোনেরা পরম স্নেহে তাঁদের হাতে রাখি বাঁধেন। তবে জানেন কি, না জেনে বাজার থেকে ভুল রাখি কিনলে ভাইয়ের অমঙ্গল হতে পারে? আসুন জেনে নিই এ বছর কবে পড়েছে রাখি পূর্ণিমা এবং কেমন রাখি কেনা সবচেয়ে শুভ।

এ বছর রাখি পূর্ণিমার সঠিক দিন ও সময়

রাধা-কৃষ্ণের ঝুলনযাত্রার সমাপ্তির দিনেই শ্রাবণী পূর্ণিমায় এই উৎসব পালিত হয়। এ বছর ঝুলনযাত্রার সমাপ্তি ও রাখি পূর্ণিমা একই দিনে পড়ায় দিনটি আরও বেশি তাৎপর্যপূর্ণ ও শুভ হয়ে উঠেছে।

  • রাখি পূর্ণিমার তারিখ: ২৭ আগস্ট (বৃহস্পতিবার)
  • পূর্ণিমা তিথি শুরু: ২৭ আগস্ট, সকাল ৮:৪১ মিনিটে
  • পূর্ণিমা তিথি শেষ: ২৮ আগস্ট, সকাল ৯:২৭ মিনিটে

রাখি কেনার আগে যে নিয়মগুলো অবশ্যই মানবেন

আমরা অনেক সময়ই শুধুমাত্র বাইরের চাকচিক্য দেখে রাখি কিনে ফেলি। কিন্তু জ্যোতিষশাস্ত্র মতে, সঠিক রাখি নির্বাচন না করলে হিতে বিপরীত হতে পারে।

  • বর্জন করুন চিনা রাখি: বাজারে এখন চোখধাঁধানো নানা ডিজাইনের চিনা রাখি পাওয়া যায়। কিন্তু জ্যোতিষাচার্যদের মতে, চীন থেকে আসা এই ধরনের রাখি কেনা ও ব্যবহার করা অত্যন্ত অশুভ। এটি এড়িয়ে চলাই শ্রেয়।
  • খাঁটি সুতো বা রেশমের রাখিই সেরা: ভাইয়ের হাতে বাঁধার জন্য সবসময় খাঁটি রেশম বা সুতির তৈরি রাখি ব্যবহার করা উচিত। শাস্ত্রমতে, এই পবিত্র সুতোর রাখি ভাইয়ের হাতে বাঁধলে তাঁর জীবনে সুস্বাস্থ্য, খ্যাতি ও দ্রুত উন্নতি তরান্বিত হয়।

তাই দাদা বা ভাইয়ের মঙ্গলের কথা ভেবে, এবার থেকে আকর্ষণীয় ডিজাইনের ফাঁদে পা না দিয়ে সঠিক বিচারবুদ্ধি প্রয়োগ করে খাঁটি সুতোর রাখিই বেছে নিন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *