নারী সুরক্ষায় কড়া পদক্ষেপ: পুলিশকে ‘ফ্রি হ্যান্ড’ দিলেন মুখ্যমন্ত্রী

নারী সুরক্ষায় কড়া পদক্ষেপ: পুলিশকে ‘ফ্রি হ্যান্ড’ দিলেন মুখ্যমন্ত্রী

নারী নির্যাতন ও নিগ্রহ রুখতে এবার পুলিশ প্রশাসনকে সম্পূর্ণ স্বাধীনতা বা ‘ফ্রি হ্যান্ড’ দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।

বিধানসভায় এক বক্তব্যে মুখ্যমন্ত্রী স্পষ্ট নির্দেশ দিয়ে জানান, রাজ্যের কোথাও যদি কোনও নারী বা কন্যার ওপর সামান্যতম নিগ্রহের ঘটনাও ঘটে, তবে অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে অন্য কারোর নির্দেশের অপেক্ষা করার বিন্দুমাত্র প্রয়োজন নেই। পুলিশ নিজের বুদ্ধিমত্তা ও আইন অনুযায়ী তৎক্ষণাৎ উপযুক্ত পদক্ষেপ করবে। এই ধরনের কঠোর পদক্ষেপ করতে গিয়ে পুলিশের যদি কোনও আইনি সুরক্ষা বা প্রশাসনিক ঢালের প্রয়োজন হয়, তবে স্বয়ং মুখ্যমন্ত্রী তাদের সম্পূর্ণ রক্ষা করবেন বলে আশ্বাস দিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *