স্মার্ট মিটার বাধ্যতামূলক নয়, বিধানসভায় বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

রাজ্যে স্মার্ট মিটার বসানো নিয়ে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে বিধানসভায় বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, রাজ্যে ঘরে ঘরে স্মার্ট মিটার বসানো বাধ্যতামূলক করা হচ্ছে না। একই সঙ্গে আগামী বছরের জানুয়ারি মাস থেকে প্রতি তিন মাসের পরিবর্তে প্রতি এক মাস অন্তর বিদ্যুৎ বিল দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে, যা সাধারণ গ্রাহকদের জন্য বড় স্বস্তির খবর।
পূর্বের জল্পনা অনুযায়ী, স্মার্ট মিটারের অতিরিক্ত খরচ এবং প্রিপেড রিচার্জ পদ্ধতির জেরে গরিব মানুষের বিপদে পড়ার আশঙ্কা তৈরি হয়েছিল। মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় সেই সমস্ত বিভ্রান্তি দূর হয়েছে। এ দিন বিধানসভায় বক্তব্য রাখার সময় তিনি বাম শিবির ও বিরোধীদের তীব্র আক্রমণ করে জানান যে এই সরকার সম্পূর্ণভাবে জনমুখী এবং সাধারণ মানুষের স্বার্থকেই সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়।