দিল্লিতে পড়ুয়াদের মিছিলে ‘পুলিশি দমনপীড়নে’র প্রতিবাদ সুপ্রিম কোর্টের প্রাঙ্গণে, সংবিধান পাঠ আইনজীবীদের

দিল্লিতে পড়ুয়াদের মিছিলে ‘পুলিশি দমনপীড়নে’র প্রতিবাদ সুপ্রিম কোর্টের প্রাঙ্গণে, সংবিধান পাঠ আইনজীবীদের

নিট কেলেঙ্কারির প্রতিবাদে গত সোমবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে ছাত্র-যুবদের ‘সংসদ চলো’ অভিযানে দিল্লি পুলিশের বিরুদ্ধে নির্মম লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ছোড়ার অভিযোগ ওঠে। এই ‘পুলিশি দমনপীড়নের’ প্রতিবাদে এ বার সুপ্রিম কোর্টের প্রাঙ্গণে সরব হলেন আইনজীবীদের একাংশ। প্রবীণ আইনজীবী ইন্দিরা জয়সিং-সহ বেশ কয়েক জন আইনজীবী এই কর্মসূচিতে অংশ নিয়ে সম্মিলিত ভাবে সংবিধানের প্রস্তাবনা পাঠ করেন এবং জাতীয় সঙ্গীত গান।

এর আগে, ছাত্রছাত্রীদের ওপর ‘পুলিশি হামলা’র অভিযোগের ঘটনায় সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়ে আর্জি জমা পড়লেও, বুধবার প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ জরুরি ভিত্তিতে শুনানিতে রাজি হননি। আইনজীবীরা ভিডিয়ো দেখাতে চাইলে প্রধান বিচারপতি জানান, তাঁরা ভিডিয়োতে আগ্রহী নন এবং আদালত ও আইনজীবীদের সময় নষ্ট করতে বারণ করেন।

প্রধান বিচারপতির এই মনোভাব এবং বিগত দিনে তাঁর ‘ককরোচ’ মন্তব্য ঘিরে তৈরি হওয়া বিতর্ক এই পরিস্থিতিতে নতুন করে আলোচনায় এসেছে। সব মিলিয়ে, সুপ্রিম কোর্ট চত্বরে আইনজীবীদের এই সংবিধান পাঠের কর্মসূচিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *