পিএসি-তে ২০ সদস্যের মনোনয়ন জমা, বিধানসভায় এড়ানো গেল ভোটাভুটি!
July 23, 20267:34 pm

রাজ্য বিধানসভায় এড়ানো গেল পাবলিক অ্যাকাউন্টস কমিটি বা পিএসি (PAC) নির্বাচন। বৃহস্পতিবার বিধানসভায় শাসক ও বিরোধী শিবির মিলিয়ে মোট ২০ জন সদস্যের নাম জমা পড়েছে।
জানা গিয়েছে, বিরোধী তৃণমূল কংগ্রেস শিবিরের তরফে জমা পড়েছে মোট ৬টি নাম। যার মধ্যে কালীঘাট শিবিরের পক্ষ থেকে ১ জন (অশোক দেব) এবং ঋতব্রত শিবিরের পক্ষ থেকে বাকি ৫ জন (বিপ্লব, ফিরহাদ, রাব্বানী, কানাইয়া লাল ও সমর) মনোনয়ন জমা দিয়েছেন। নিয়মমাফিক এই ৬ জনের মধ্য থেকেই পিএসি-র পরবর্তী চেয়ারম্যান নির্বাচিত হবেন।