আপার প্রাইমারি কাউন্সেলিংয়ে অচমকা অনীহা! প্রথম দু’দিনই অনুপস্থিত প্রায় ৩১ শতাংশ প্রার্থী
July 23, 20267:34 pm

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আপার প্রাইমারির কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হলেও দেখা গেল এক অদ্ভুত অনীহা। কাউন্সেলিংয়ের প্রথম দফার দুটি দিনেই বিমুখ থাকলেন উল্লেখযোগ্য সংখ্যক প্রার্থী।
রাজ্যের শিক্ষা দফতর সূত্রে প্রাপ্ত খবর অনুযায়ী, গত মঙ্গলবার ইংরেজি এবং বুধবার বিজ্ঞান বিষয়ের কাউন্সেলিং অনুষ্ঠিত হয়। এর মধ্যে ইংরেজির ডাক পাওয়া ৮৮ জন প্রার্থীর মধ্যে ২৮ জনই অনুপস্থিত ছিলেন। অন্যদিকে, বিজ্ঞানের ১৪৯ জন প্রার্থীর মধ্যে উপস্থিত হননি ৪৬ জন, যা মোট প্রার্থীর প্রায় ৩১ শতাংশ।
শিক্ষামহলের ধারণা, দীর্ঘ আইনি জটিলতা এবং নিয়োগ প্রক্রিয়ায় বিলম্বের কারণে এই দীর্ঘ অপেক্ষার সময়ে অনেকেই বিকল্প চাকরি বেছে নিয়েছেন বা অন্য পেশায় যুক্ত হয়ে গেছেন।