সুখবর! রাজ্যের ৫৫ হাজার চুক্তিভিত্তিক শিক্ষক ও শিক্ষাকর্মীর বেতন বাড়াচ্ছে সরকার
July 23, 20268:00 pm

রাজ্যের শিক্ষক ও শিক্ষাকর্মীদের জন্য একটি বড় ঘোষণা করল সরকার। ইতিমধ্যে স্কুলের প্যারাটিচারদের বেতন বৃদ্ধি করার পর, এবার স্কুল এবং কলেজের অন্যান্য চুক্তিভিত্তিক শিক্ষক ও শিক্ষাকর্মীদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সম্প্রতি বিধানসভায় শিক্ষা বাজেটের জবাবি ভাষণে এই আশ্বাসের কথা জানিয়েছেন উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় এবং স্কুলশিক্ষামন্ত্রী দীপক বর্মন। সরকারের এই সিদ্ধান্তের ফলে রাজ্যের প্রায় ৫৫ হাজার চুক্তিভিত্তিক শিক্ষক ও শিক্ষাকর্মী আর্থিক দিক থেকে উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে।