সুটিয়ায় শিক্ষক বরুণ বিশ্বাস খুন: ষড়যন্ত্রকারী হিসেবে মমতার নাম জড়াল পুলিশে!
July 23, 20268:00 pm

মমতার নাম জড়িয়ে বরুণ খুনে চাঞ্চল্য!
২০১২ সালে সুটিয়ার প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাসের হত্যাকাণ্ডে বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম যুক্ত হলো। মমতাকে মূল ষড়যন্ত্রকারী হিসেবে উল্লেখ করে পুলিশের কাছে একটি আনুষ্ঠানিক অভিযোগপত্র জমা দিয়েছেন বরুণের সহযোদ্ধা ও শিক্ষক নন্দদুলাল দাস।
তিনি যে চিঠিটি জমা দিয়েছেন, তাতে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকসহ আরও বেশ কয়েকজনের নাম রয়েছে। অভিযোগ উঠেছে যে, মমতা বন্দ্যোপাধ্যায় এবং ‘বালু’ (জ্যোতিপ্রিয় মল্লিক)-র প্রভাবের কারণেই বরুণ বিশ্বাসের হত্যাকাণ্ডের প্রকৃত তদন্ত এতদিন হয়নি।