কলকাতা মেট্রোয় বাম্পার ধামাকা: ২৭ জুলাই থেকে বাড়ছে ট্রেন, বদলাচ্ছে সময়সূচী!
July 23, 20268:00 pm

কলকাতা মেট্রো যাত্রীদের জন্য এক দারুণ স্বস্তির খবর। আগামী ২৭ জুলাই, ২০২৬ থেকে ব্লু লাইন (দক্ষিণেশ্বর-কবি সুভাষ) এবং গ্রীন লাইন—উভয় রুটেই পরীক্ষামূলকভাবে মেট্রো পরিষেবার সময়সূচী ও ট্রেনের সংখ্যায় বড়সড় পরিবর্তন আনা হচ্ছে। এর ফলে খুব ভোরে যাতায়াত এবং রাতে বাড়ি ফেরা আরও সহজ হবে।
ব্লু লাইনের নতুন পরিষেবা ও সময়সূচী:
- প্রথম মেট্রো: সোমবার থেকে শনিবার সকাল ৬:০০ টায় পাওয়া যাবে (আগে যা ছিল সকাল ৬:৫০ মিনিট)।
- শেষ মেট্রো: রাতে শেষ মেট্রো ছাড়বে রাত ১০:৩০ টায় (আগে ছিল রাত ৯:৪৪ মিনিট)।
- রবিবারের সময়: রবিবারেও উভয় লাইনে সকাল ৯:০০ টা থেকে রাত ১০:৩০ টা পর্যন্ত মেট্রো মিলবে।
- ট্রেনের সংখ্যা বৃদ্ধি: সোম থেকে শুক্র ২৬০টির বদলে ২৭২টি, শনিবারে ২৪৬টির বদলে ২৫৮টি এবং রবিবারে ১৫২টির বদলে ১৫৮টি মেট্রো চলবে।
গ্রীন লাইনের নতুন পরিষেবা ও সময়সূচী:
- প্রথম মেট্রো: সোম থেকে শনিবার সকাল ৬:০০ টা থেকেই পরিষেবা শুরু হবে (আগে ছিল সকাল ৬:৩৯ মিনিট)।
- শেষ মেট্রো: রাত ১০:৩০ টা পর্যন্ত ট্রেন পরিষেবা মিলবে (আগে ছিল রাত ১০:০৫ মিনিট)।
- ট্রেনের সংখ্যা বৃদ্ধি: সোম থেকে শুক্র ২২৮টির জায়গায় ২৩৬টি, শনিবারে ২০৪টির বদলে ২১১২টি এবং রবিবারে ১০৮টির জায়গায় ১১১টি মেট্রো চলাচল করবে।