গুরু পূর্ণিমা ২০২৬: ২৮ নাকি ২৯ জুলাই? জেনে নিন পুজোর আসল দিন ও শুভক্ষণ!

গুরু পূর্ণিমা ২০২৬: ২৮ নাকি ২৯ জুলাই? জেনে নিন পুজোর আসল দিন ও শুভক্ষণ!

“গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু, গুরু দেবো মহেশ্বরঃ…”— সনাতন ধর্মে গুরুর আসন অত্যন্ত উঁচুতে। আমাদের সৃষ্টিকর্তা ঈশ্বর হলেও, অন্ধকারের পথ থেকে আলোর দিশা দেখান একমাত্র গুরু। প্রতি বছরই গুরুদের প্রতি শ্রদ্ধা জানানোর এই বিশেষ উৎসব নিয়ে ধর্মপ্রাণ মানুষের মনে ব্যাপক উৎসাহ থাকে।

তবে ২০২৬ সালে গুরু পূর্ণিমার সঠিক তারিখ নিয়ে অনেকের মনেই সংশয় তৈরি হয়েছে। পুজো ও ব্রত পালনের সঠিক দিন কোনটা—২৮ জুলাই নাকি ২৯ জুলাই? পঞ্জিকা অনুযায়ী, ২০২৬ সালের আষাঢ় মাসের পূর্ণিমা তিথি শুরু হচ্ছে ২৮ জুলাই, মঙ্গলবার সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে এবং এই তিথি শেষ হচ্ছে ঠিক পরের দিন অর্থাৎ ২৯ জুলাই, বুধবার রাত ৮টা ০৫ মিনিটে

কোন দিনে পালিত হবে গুরু পূর্ণিমা?

শাস্ত্রীয় নিয়ম অনুযায়ী, যেকোনো পুজো-পার্বণ ও ব্রত পালনের ক্ষেত্রে ‘উদয়তিথি’ (সূর্যোদয়ের সময় যে তিথি থাকে) অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই শাস্ত্রীয় নিয়ম মেনে ২৯ জুলাই, বুধবার সকালে সূর্যোদয়ের সময় পূর্ণিমা তিথি বিদ্যমান থাকছে। তাই ২০২৬ সালের গুরু পূর্ণিমা পালিত হবে ২৯ জুলাই, বুধবারই

স্নান ও দানের শুভক্ষণ

যাঁরা এই পবিত্র পূর্ণিমার লগ্নে পবিত্র নদী বা জলাশয়ে স্নান ও দান-ধ্যান করতে ইচ্ছুক, তাঁদের জন্য শ্রেষ্ঠ সময় হলো ব্রহ্ম মুহূর্ত। শাস্ত্রবিদদের মতে, ২৯ জুলাই ভোর ৪টে ১৭ মিনিট থেকে ভোর ৪টে ৫৯ মিনিট পর্যন্ত সময়কালের মধ্যে স্নান ও দানকর্ম সেরে ফেলা অত্যন্ত শুভ।

গুরু পূর্ণিমা ও ব্যাস পূর্ণিমার মাহাত্ম্য

ঈশ্বর এবং গুরু একসঙ্গে সামনে দাঁড়ালে গুরুর চরণেই আগে প্রণাম জানাতে হয়, কারণ গুরুই শিষ্যের অন্তরে জ্ঞান ও ভক্তির প্রদীপ জ্বালিয়ে দেন। এছাড়া মহর্ষি বেদব্যাসের জন্মতিথি স্মরণে এই বিশেষ দিনটিকে ব্যাস পূর্ণিমা হিসেবেও পালন করা হয়। তাই যাবতীয় সংশয় দূর করে আগামী ২৯ জুলাই বুধবার ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে গুরুদের আরাধনা করুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *