পিওকে-তে রক্তগঙ্গা! সেনার গুলিতে নিহত ৪০, প্রতিবাদীদের ‘শত্রু’ বললেন পাক মন্ত্রী

পিওকে-তে রক্তগঙ্গা! সেনার গুলিতে নিহত ৪০, প্রতিবাদীদের ‘শত্রু’ বললেন পাক মন্ত্রী

পাকিস্তান-অধিকৃত কাশ্মীর (PoK) জুড়ে চরম অর্থনৈতিক সংকট, বঞ্চনা এবং মৌলিক অধিকারের দাবিতে চলা আন্দোলন ভয়াবহ রূপ নিয়েছে। গণআন্দোলন দমাতে গিয়ে পাকিস্তানি সেনা ও নিরাপত্তা বাহিনীর নির্বিচারে চালিত গুলিতে অন্তত ৪০ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এই মর্মান্তিক পরিস্থিতির মাঝেই পাক অধিকৃত কাশ্মীরের প্রতিবাদীদের সরাসরি ‘শত্রু’ বলে আক্রমণ করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ

পিওকে-তে রক্তক্ষয়ী সংঘর্ষ ও সেনার দমনপীড়ন

গত এক বছরেরও বেশি সময় ধরে পিওকে-র সাধারণ মানুষ নিজেদের অধিকারের দাবিতে সরব ছিলেন। সাম্প্রতিক তথাকথিত আইনসভার নির্বাচন এবং প্রথম দফার ভোটে ব্যাপক কারচুপির অভিযোগে পরিস্থিতি চরমে পৌঁছায়। ১২টি বিধানসভা আসন বাতিলের দাবিতে গত মঙ্গলবার ‘জয়েন্ট আওয়ামি অ্যাকশন কমিটি’-র ব্যানারে রাওয়ালকোট থেকে মুজাফফরাবাদের দিকে একটি শান্তিপূর্ণ প্রতিবাদী মিছিল বের হয়।

প্রায় ৫,০০০ মানুষের সেই মিছিলে অতর্কিত আক্রমণ চালায় পাকিস্তানি নিরাপত্তা বাহিনী। সাধারণ মানুষের ওপর চালানো হয় নির্বিচারে গুলি। এই নৃশংস দমনপীড়নে এখনও পর্যন্ত প্রায় ৪০ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ৩৪ জন বিক্ষোভকারী এবং ৬ জন পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্য রয়েছেন। আহত হয়েছেন আরও কুড়িটিরও বেশি মানুষ। এই ঘটনার প্রতিবাদে বুধবার মিরপুরসহ বিভিন্ন এলাকায় দোকানপাট ও বাজার সম্পূর্ণ বন্ধ রাখা হয়।

পাক মন্ত্রীর বিতর্কিত মন্তব্য

নিজ দেশের নাগরিকদের ওপর এই বর্বর হত্যাকাণ্ডের নিন্দা তো দূরঅস্ত, উল্টো বিক্ষোভকারীদের বিরুদ্ধে তীব্র আক্রমণ শ্যেনান পাক প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, “আমি আজাদ কাশ্মীরের বিক্ষোভকারীদের ভারতের সমকক্ষ এবং ভারতের মতোই শত্রু হিসেবে গণ্য করি।” তাঁর এই মন্তব্য থেকে স্পষ্ট যে, ইসলামাবাদের শাসকগোষ্ঠী পিওকে-র গণতান্ত্রিক কণ্ঠস্বরকে কীভাবে হিংসার মাধ্যমে স্তব্ধ করতে চাইছে।

বর্তমানে পিওকে-র এই নির্বাচনে পিএমএল-এন (PML-N) এবং পাকিস্তান পিপলস পার্টির (PPP) মধ্যে প্রতিদ্বন্দ্বিতা চলছে, কারণ ইমরান খানের দল পিটিআই (PTI) এই নির্বাচন বয়কট করেছে। তবে যেভাবে সেনার বুটের তলায় সাধারণ মানুষের কণ্ঠরোধ করা হচ্ছে, তাতে গোটা অঞ্চলে চরম উত্তেজনা বিরাজ করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *