আবাস যোজনার পাকা বাড়ি চান? ১৫ অগাস্টের আগেই ফোন থেকে করুন আবেদন, জানুন সহজ নিয়ম

প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে পাকা বাড়ি পাওয়ার আবেদন প্রক্রিয়াকে আরও সহজ ও স্বচ্ছ করতে বড় উদ্যোগ নিল রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর। এখন আর পঞ্চায়েত বা সরকারি দফতরে গিয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকার প্রয়োজন নেই। নিজের হাতে থাকা অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের মাধ্যমেই আবেদনকারীরা ঘরে বসে সম্পূর্ণ করতে পারবেন ‘সেল্ফ সার্ভে’ (Self Survey)।
পঞ্চায়েত দপ্তর সূত্রে জানানো হয়েছে, গুগল প্লে স্টোরে এই কাজের জন্য বিশেষ অ্যাপ চালু করা হয়েছে।
কোন অ্যাপ ডাউনলোড করতে হবে?
আবাস যোজনা (গ্রামীণ)-র নতুন সমীক্ষায় অংশ নিতে হলে আবেদনকারীকে গুগল প্লে স্টোর থেকে দুটি অ্যাপ ইনস্টল করতে হবে:
- Awass Plus 2024
- AadhaarFaceRD
অ্যাপ দুটি ডাউনলোডের পর সঠিক পরিচয়পত্র ও প্রয়োজনীয় তথ্য দিয়ে প্রথমেই রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে।
সেল্ফ সার্ভে করার সহজ পদ্ধতি
রেজিস্ট্রেশন হয়ে গেলে নিচের কয়েকটি ধাপে আবেদন জমা দিতে হবে:
- ব্যক্তিগত তথ্য পূরণ: আবেদনকারীর নাম, সঠিক ঠিকানা, জব কার্ডের নম্বর এবং ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ নির্ভুলভাবে লিখুন।
- ছবি আপলোড: বর্তমান বাসস্থান এবং যেখানে নতুন বাড়ি তৈরি করার পরিকল্পনা রয়েছে—এই দুইয়ের পরিষ্কার ছবি অ্যাপে আপলোড করতে হবে।
- চূড়ান্ত জমা (Submit): সমস্ত তথ্য মিলিয়ে দেখে নেওয়ার পর ‘Upload Survey’ অপশনে ক্লিক করলেই আবেদন প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হবে।
জরুরি টিপস: ভুল বা আসাম্পূর্ণ তথ্যের কারণে আবেদন বাতিল হতে পারে। তাই সাবমিট করার আগে প্রতিটি তথ্য ভালো করে যাচাই করে নেওয়া জরুরি।
আবেদনের সময়সীমা ও বর্তমান পরিস্থিতি
- শেষ তারিখ: আগামী ১৫ অগাস্টের মধ্যেই যোগ্য আবেদনকারীদের এই সেল্ফ সার্ভে সম্পন্ন করতে হবে।
- সাড়া কেমন? রাজ্যজুড়ে এই অনলাইন প্রক্রিয়ায় দারুণ উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। ইতিমধ্যে ২ লাখ ৩৫ হাজার ৯৫৫টি আবেদন সফলভাবে নথিভুক্ত হয়েছে, যার মধ্যে উত্তরবঙ্গ এলাকা থেকে আবেদনের সংখ্যা সবচেয়ে বেশি।