মাথাব্যথা আর কথা জড়ানো? অবহেলা করলেই ‘মিনি স্ট্রোক’! জানুন ব্রেনের বড় বিপদের আগাম সংকেত

মাথাব্যথা আর কথা জড়ানো? অবহেলা করলেই ‘মিনি স্ট্রোক’! জানুন ব্রেনের বড় বিপদের আগাম সংকেত

হঠাৎ তীব্র মাথাব্যথা, মাথা ঝিমঝিম কিংবা কথা জড়িয়ে যাওয়া—এগুলোকে আমরা অনেকেই সাধারণ ক্লান্তি বা সামান্য অসুস্থতা ভেবে ভুল করি। কিন্তু চিকিৎসাবিজ্ঞানের মতে, এই অবহেলা ডেকে আনতে পারে চরম সর্বনাশ!

আপনার অজান্তেই হয়তো শরীরে ঘটে গেছে একটি ‘মিনি স্ট্রোক’, যাকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় বলা হয় TIA (ট্রানজিয়েন্ট ইস্কেমিক অ্যাটাক)

মিনি স্ট্রোক ও ব্রেন অ্যানিউরিজম কী?

যখন মস্তিষ্কে সাময়িকভাবে রক্ত ও অক্সিজেনের জোগান ব্যাহত হয়, তখনই ‘মিনি স্ট্রোক’ ঘটে। এটিকে এড়িয়ে গেলে পরবর্তী সময়ে বড় ধরনের ব্রেন স্ট্রোক, পক্ষাঘাত (Paralysis) এমনকি মৃত্যুর ঝুঁকি তৈরি হতে পারে।

অন্যদিকে, দীর্ঘদিন উচ্চ রক্তচাপ থাকলে মস্তিষ্কের রক্তনালীর প্রাচীর দুর্বল হয়ে বেলুনের মতো ফুলে ওঠে, যাকে ‘ব্রেন অ্যানিউরিজম’ বলা হয়। এটি ফেটে গেলেই ঘটে মারাত্মক ব্রেইন হেমারেজ

যে লক্ষণগুলো দেখলেই হাসপাতালে যাবেন

মস্তিষ্কে বড় কোনো বিপদ ঘটার আগে শরীর কিছু সতর্কবার্তা দেয়। এই লক্ষণগুলো দেখা দিলে এক মুহূর্তও দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত:

  • হঠাৎ অসহ্য ও তীব্র মাথাব্যথা
  • চোখের চারপাশে তীব্র যন্ত্রণা
  • চোখে ঝাপসা দেখা বা আলোতে অস্বস্তি (Photo-sensitivity)
  • ঘাড় শক্ত বা টান ধরে যাওয়া
  • কথা জড়াইয়া যাওয়া ও হাত-পা ঝিমঝিম করা

ঝুঁকি এড়াতে যা যা করবেন

বয়স বা বংশগত কারণ পরিবর্তন করা সম্ভব না হলেও, জীবনযাত্রায় সামান্য কিছু পরিবর্তন এনে এই ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব:

  • রক্তচাপ নিয়ন্ত্রণে রাখুন: নিয়মিত ব্লাড প্রেসার পরীক্ষা করুন এবং নিয়ন্ত্রণে রাখার ব্যবস্থা নিন।
  • বর্জন করুন খারাপ অভ্যাস: ধূমপান ও মদ্যপান সম্পূর্ণ এড়িয়ে চলুন।
  • নিয়মিত ব্যায়াম: প্রতিদিন অন্তত কিছু সময় হালকা হাঁটাচলা, যোগব্যায়াম বা মুক্তহস্তে ব্যায়াম করুন।
  • সঠিক খাদ্যাভ্যাস: খাদ্যাভ্যাসে প্রচুর পরিমাণে তাজা ফলমূল ও শাকসবজি রাখুন।
  • ওজন নিয়ন্ত্রণ: শরীরের অতিরিক্ত ওজন কমিয়ে স্বাভাবিক সীমার মধ্যে রাখুন।

মনে রাখবেন: ব্রেনের চিকিৎসায় প্রতিটি সেকেন্ড অত্যন্ত মূল্যবান। লক্ষণ দেখা দেওয়া মাত্রই রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *