ভোটার কার্ডের নিয়মে বড় রদবদল! নতুন আবেদনে মা-বাবার SIR তথ্য দেওয়া বাধ্যতামূলক

ভোটার তালিকায় নাম নথিভুক্ত করার নিয়মে বড় ধরনের পরিবর্তন আনল জাতীয় নির্বাচন কমিশন। এখন থেকে নতুন ভোটার হিসেবে নাম তুলতে বা নাম সংশোধন করতে গেলে আবেদনকারীদের ফর্ম ৬-এ নিজেদের বাবা-মায়ের ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ বা SIR (SIR) সংক্রান্ত বিস্তারিত তথ্য দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।
বিশেষ করে অনলাইন আবেদনের ক্ষেত্রে মা-বাবার SIR সংক্রান্ত ডিক্লারেশন বা ঘোষণাপত্র না দিলে পরবর্তী ধাপে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা যাবে না। কমিশন সূত্রে জানানো হয়েছে, ২০২৫ সালে বিহারে ভোটার তালিকার SIR প্রক্রিয়ার সময় এই সিদ্ধান্তের সূচনা হয় এবং বিগত জুন মাস থেকেই নতুন এই নিয়ম কার্যকর হয়েছে।
অতিরিক্ত নথির ঝক্কি কমবে: নির্বাচন কমিশনের মতে, এই নতুন ব্যবস্থার ফলে নতুন আবেদনকারীদের সনাক্তকরণ অনেক নিখুঁত হবে। বাবা-মায়ের সঠিক তথ্য মিলে গেলে আবেদনকারীকে আর একগুচ্ছ বাড়তি নথিপত্র জমা দেওয়ার ঝামেলা পোহাতে হবে না।
ভোটার তালিকা থেকে ভুয়া, স্থানান্তরিত বা মৃত ব্যক্তিদের নাম বাদ দিয়ে এবং কোনো যোগ্য নাগরিক যাতে বাদ না পড়েন—সম্পূর্ণ স্বচ্ছতার সাথে সেই লক্ষ্যেই কাজ করছে কমিশন।