আজ থেকেই মিলবে ‘পশ্চিমবঙ্গ আবাস’ প্রকল্পের দ্বিতীয় কিস্তি, উপকৃত হবেন ১০ লক্ষ পরিবার

আজ থেকেই মিলবে ‘পশ্চিমবঙ্গ আবাস’ প্রকল্পের দ্বিতীয় কিস্তি, উপকৃত হবেন ১০ লক্ষ পরিবার

রাজ্যের গৃহহীন মানুষের জন্য এল দারুণ সুখবর! আপনি কি আবাসন প্রকল্পের উপভোক্তা এবং আপনার বাড়ির কাজ লিন্টেল (Lintel) স্তর পর্যন্ত শেষ হয়েছে? তাহলে আজ, ৬ অগাস্ট থেকেই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ঢুকতে চলেছে দ্বিতীয় কিস্তির ৬০ হাজার টাকা

রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, ‘বাংলার বাড়ি’ (যার বর্তমান নাম ‘পশ্চিমবঙ্গ আবাস’) প্রকল্পের দ্বিতীয় কিস্তির অর্থ ছাড়ার প্রক্রিয়া আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে। প্রথম দফায় রাজ্যের প্রায় ১০ লক্ষ পরিবার সরাসরি ব্যাঙ্ক ট্রান্সফারের (DBT) মাধ্যমে এই টাকা পাবেন।

কারা পাবেন এই টাকা? সরকারের তরফে জানানো হয়েছে, প্রথম কিস্তির টাকা সঠিকভাবে ব্যবহার করে যাঁরা নির্দেশিকা মেনে লিন্টেল লেভেল পর্যন্ত বাড়ির কাজ শেষ করেছেন, শুধুমাত্র তাঁদেরই তথ্য যাচাই (Verification) করে এই দ্বিতীয় কিস্তির যোগ্য বলে ধরা হয়েছে। সরকারি অর্থ যাতে সঠিক ও সৎ উপভোক্তার হাতে পৌঁছায় এবং কোনো দুর্নীতি না হয়, তা নিশ্চিত করতেই এই সরজমিনে তদন্ত।

টাকা বিতরণের প্রেক্ষাপট: মুখ্যমন্ত্রী একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই টাকা দেওয়া শুরু করবেন। এর আগে প্রথম কিস্তিতে প্রায় ১৮ লক্ষ ৫৮ হাজার উপভোক্তা ৬০ হাজার টাকা করে পেয়েছিলেন। মাঝখানে বিশেষ পুনর্বিবেচনা (SIR) প্রক্রিয়া এবং নির্বাচনের কারণে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া সাময়িক বন্ধ ছিল।

পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর নতুন করে সমীক্ষা চালিয়ে আবার আসামাপ্ত বাড়িগুলোর কাজ দ্রুত শেষ করার উদ্যোগ নিয়েছে। প্রথম দফায় ১০ লক্ষ পরিবার পেলেও, বাকি যোগ্য উপভোক্তারাও পর্যায়ক্রমে এই টাকা পেয়ে যাবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *