শুভেন্দুর আপ্তসহায়ক খুনে ১১ জনের বিরুদ্ধে সিবিআইয়ের চার্জশিট, নেপথ্যে বড় চক্রান্ত?

শুভেন্দুর আপ্তসহায়ক খুনে ১১ জনের বিরুদ্ধে সিবিআইয়ের চার্জশিট, নেপথ্যে বড় চক্রান্ত?

কলকাতা: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড় সাফল্য পেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (CBI)। ঘটনার তদন্তে নেমে ১১ জনের বিরুদ্ধে চার্জশিট পেশ করেছে তারা। ধৃতদের মধ্যে বিজেপি কর্মী দুই ভাইও রয়েছেন, যাঁদের সম্প্রতি উত্তরপ্রদেশ থেকে গ্রেপ্তার করা হয়েছে।

সিবিআই সূত্রের খবর, ধৃত দুই বিজেপি কর্মীই চন্দ্রনাথকে হত্যার জন্য উত্তরপ্রদেশের পেশাদার শুটারদের সুপারি বা ভাড়া দিয়েছিলেন। এমনকি খুনের জন্য অগ্রিম টাকাও পৌঁছানো হয়েছিল। গোয়েন্দারা জানান, গত বছরের ডিসেম্বর থেকেই চন্দ্রনাথকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা চলছিল। কয়েকবার সেই ছক বদলানোর পর, গত ৬ মে শুভেন্দুর বাড়ির মাত্র ৫০ মিটার দূরে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে চন্দ্রনাথ রথকে গুলি করে ঝাঁঝরা করে দেওয়া হয়।

এই মামলায় সিবিআই এখনও পর্যন্ত ৬ জন শুটার ও ৩ জন ‘মিডলম্যান’সহ মোট ৯ জনকে গ্রেপ্তার করেছে। তদন্তে উঠে এসেছে, এই মিডলম্যানদের মাধ্যমেই খুনের চুক্তি হয়েছিল। তবে এই খুনের মূল নেপথ্যে কী কারণ বা কোনো রাজনৈতিক গভীর চক্রান্ত রয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়। পলাতক আরও এক অভিযুক্তের খোঁজে বর্তমানে তল্লাশি চালাচ্ছেন গোয়েন্দারা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *