দিল্লি হাইকোর্টের বড় স্বস্তি ডাবরকে! থমকে গেল এফএসএসএআই-এর মধু ও ঘি বিক্রির নিষেধাজ্ঞা

খাদ্য সুরক্ষা ও মান নির্দেশক সংস্থা এফএসএসএআই (FSSAI)-এর একটি বিতর্কিত নির্দেশিকায় বড়সড় স্থগিতাদেশ জারি করল দিল্লি হাইকোর্ট। এর ফলে সাময়িকভাবে বড় স্বস্তি পেল দেশের অন্যতম খ্যাতনামা এফএমসিজি সংস্থা ডাবর ইন্ডিয়া (Dabar India)।
সম্প্রতি এফএসএসএআই নির্দেশ দিয়েছিল, ডাবরের যেসব খাদ্যে “১০০% পিওর” (১০০% খাঁটি), “১০০% ন্যাচারাল” কিংবা “১০০% অর্গানিক”-এর মতো দাবি করা হয়েছে, সেগুলির বিক্রি অবিলম্বে বন্ধ করতে হবে। নিয়ন্ত্রক সংস্থার যুক্তি ছিল— এই ধরনের দাবি অত্যন্ত অস্পষ্ট এবং বৈজ্ঞানিকভাবে প্রমাণ করা মুশকিল, যা সাধারণ ক্রেতাদের বিভ্রান্ত করতে পারে।
কোন কোন পণ্যে কোপ পড়েছিল? এফএসএসএআই-এর এই নির্দেশের ফলে বাজারে ডাবরের একাধিক জনপ্রিয় পণ্যের বিক্রি বন্ধের মুখে পড়েছিল। এর মধ্যে ছিল:
- ডাবর হানি ও ডাবর হানি স্ি
- ডাবর সুন্দরবন হানি ও ডাবর অর্গানিক হানি
- ডাবর হিমালয়ান অ্যাপল সাইডার ভিনেগার
- ডাবর ভার্জিন কোকোনাট অয়েল ও ডাবর কাউ ঘি
- রিয়েল অ্যাক্টিভ ১০০% টেন্ডার কোকোনাট ওয়াটার
- ডাবর হোমমেড কোকোনাট মিল্ক
আদালতে ডাবরের যুক্তি: এফএসএসএআই-এর এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে জরুরি আবেদন নিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয় ডাবর। তাদের পক্ষে যুক্তি দেওয়া হয়: ১. সংস্থাটিকে কোনো কারণ দর্শানোর (Show-cause) নোটিশ না দিয়ে সম্পূর্ণ একতরফাভাবে এই নির্দেশ জারি করা হয়েছে। ২. ২০১৮ সালের খাদ্য সুরক্ষা ও বিজ্ঞাপন সংক্রান্ত আইন অনুযায়ী, এমন কড়া ব্যবস্থা নেওয়ার আগে কো ম্পা নির কাছে স্পষ্টীকরণ চাওয়া বাধ্যতামূলক। ৩. হঠাৎ বাজার থেকে পণ্য তুলে নেওয়া এবং সামাজিক মাধ্যমে এফএসএসএআই-এর এই নির্দেশের প্রচারের ফলে সংস্থার বিপুল ব্যবসায়িক ক্ষতি ও সুনাম ক্ষুণ্ণ হয়েছে। ৪. পণ্যের গুণমান খারাপ বা পণ্য স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক— এমন কোনো অভিযোগ এফএসএসএআই আনেনি। পুরো বিষয়টি কেবল পণ্যের লেবেলিং ও বিজ্ঞাপনী দাবির মধ্যে সীমাবদ্ধ।
হাইকোর্টের অবস্থান: বিচারপতি অমিত মহাজন এই মামলার শুনানিতে এফএসএসএআই-এর নির্দেশের ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেছেন এবং কেন্দ্র সরকার ও এফএসএসএআই-কে নোটিশ পাঠিয়েছেন।
হাইকোর্টের এই স্থগিতাদেশের ফলে ডাবর আপাতত তাদের পণ্য বিক্রিতে বড় ধাক্কা থেকে রক্ষা পেলেও, আগামী দিনে এই আইনি লড়াই কোন দিকে গড়ায়— সেদিকেই নজর রাখছে কর্পোরেট ও বাণিজ্য মহল।