যানজটমুক্ত হবে তিলোত্তমা: কলকাতায় রিং রোড ও নতুন উড়ালপুলের মেগা পরিকল্পনা রাজ্যের!

যানজটমুক্ত হবে তিলোত্তমা: কলকাতায় রিং রোড ও নতুন উড়ালপুলের মেগা পরিকল্পনা রাজ্যের!

কলকাতা: তিলোত্তমার যানজট সমস্যা মেটাতে এবং শহরতলির সঙ্গে যোগাযোগ আরও দ্রুত করতে বড় পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার। একই সঙ্গে রাজ্যে বিনিয়োগবান্ধব পরিকাঠামো গড়ে তোলার লক্ষ্যে একাধিক নতুন প্রকল্পের পরিকল্পনা করা হচ্ছে। শুক্রবার কলকাতায় আয়োজিত এক অনুষ্ঠানে রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

মন্ত্রী জানান, যানজট নিয়ন্ত্রণে পুরো শহরকে ঘিরে একটি ‘রিং রোড’ তৈরি এবং ইএম বাইপাসের সাথে সরাসরি রাজারহাট-নিউ টাউনকে যুক্ত করতে একটি নতুন উড়ালপুল (ফ্লাইওভার) নির্মাণের প্রস্তাব সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে।

বর্তমানে ৩২ কিলোমিটার দীর্ঘ ইএম বাইপাস উল্টোডাঙা থেকে বারুইপুর পর্যন্ত বিস্তৃত এবং এটি সল্টলেক, নিউ টাউন ও সেক্টর ফাইভের মতো গুরুত্বপূর্ণ আইটি হাবগুলির প্রধান সংযোগসূত্র। কিন্তু দ্রুত নগরায়ন ও দিনদিন গাড়ির সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বাইপাসের ওপর তীব্র চাপের সৃষ্টি হচ্ছে।

এই যানজট এড়াতেই বাইপাস থেকে সরাসরি রাজারহাট-নিউ টাউনে পৌঁছানোর জন্য ফ্লাইওভারের ভাবনা। তবে এই প্রকল্পগুলির বাস্তবায়ন ও সম্ভাব্য বাজেট সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো সরকারের তরফে জানানো হয়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *