আপনার ওয়াইফাই কি অন্য কেউ ব্যবহার করছে? জেনে নিন রাউটার সুরক্ষিত রাখার ৫টি সহজ উপায়!
August 8, 20266:45 pm

আজকাল ইন্টারনেট ছাড়া জীবন প্রায় অচল। কিন্তু আপনি কি জানেন, বছরের পর বছর একই ওয়াইফাই পাসওয়ার্ড ব্যবহার করলে আপনার অজান্তেই ডাটা চুরি হতে পারে? বেশিরভাগ মানুষই রাউটার কেনার পর ডিফল্ট সেটিংস পাল্টাতে ভুলে যান। আর এই সুযোগেই প্রতিবেশী বা অজানা ব্যক্তিরা গোপনে আপনার ওয়াইফাই ব্যবহার করতে শুরু করে।
এর ফলে শুধু ইন্টারনেটের স্পিড কমে বা ডাটা শেষ হয় না, আপনার আইপি (IP) অ্যাড্রেস ব্যবহার করে অপরাধমূলক কাজ হওয়ার মতো বড় ঝুঁকিও থেকে যায়।
ওয়াইফাই কেন চুরি হয়?
রাউটার কেনার সময় সাধারণত পাসওয়ার্ড এবং ইউজারনেম হিসেবে admin বা password দেওয়া থাকে। এগুলো ইন্টারনেটে সহজেই পাওয়া যায়। আপনি যদি এই ডিফল্ট পাসওয়ার্ড না বদলান, তবে যে কেউ সহজেই আপনার রাউটারের প্যানেলে ঢুকে নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে।
কেউ আপনার ওয়াইফাই চুরি করছে কিনা যেভাবে বুঝবেন:
- যেকোনো ব্রাউজারে গিয়ে
192.168.1.1বা192.168.0.1টাইপ করে রাউটার প্যানেলে লগইন করুন। - এরপর ‘Connected Devices’ বা ‘Device List’ সেকশনে যান।
- আপনার ও পরিবারের পরিচিত ডিভাইসগুলো ছাড়া অন্য কোনো অচেনা নাম দেখতে পেলেই বুঝবেন আপনার ওয়াইফাই চুরি হচ্ছে।
ওয়াইফাই সুরক্ষিত রাখার ৫টি কার্যকরী টিপস:
- অ্যাডমিন পাসওয়ার্ড পরিবর্তন: ওয়াইফাই পাসওয়ার্ডের পাশাপাশি রাউটার লগইনের “অ্যাডমিন পাসওয়ার্ড” অবশ্যই বদলে ফেলুন।
- সিকিউরিটি প্রোটোল আপডেট: সিকিউরিটি অপশন যদি WEP বা WPA থাকে, তবে তা বদলে WPA2-PSK অথবা WPA3 সেট করুন।
- WPS অপশন বন্ধ রাখা: দ্রুত কানেক্ট করার জন্য থাকা WPS ফিচারটি হ্যাকিংয়ের ঝুঁকি বাড়ায়। তাই সেটিংস থেকে এটি বন্ধ (Disable) রাখুন।
- শক্তিশালী পাসওয়ার্ড ও SSID হাইড: কমপক্ষে ১৬ অক্ষরের একটি পাসওয়ার্ড দিন (যেখানে বড়-ছোট অক্ষর, সংখ্যা ও স্পেশাল ক্যারেক্টার থাকবে)। এছাড়া চাইলে ওয়াইফাই নাম (SSID) হাইড বা লুকিয়ে রাখতে পারেন।
- ম্যাক ফিল্টারিং ও আপডেট: MAC Address Filtering চালু করলে আপনার অনুমতি ছাড়া কেউ পাসওয়ার্ড জানলেও যুক্ত হতে পারবে না। পাশাপাশি নিয়মিত রাউটারের Firmware Update করুন।