১০ ঘণ্টা ম্যারাথন জেরা শেষে ভবানী ভবন ছাড়লেন সুমিত রায়! রবিবার ফের তলব, কী ঘটবে এবার?

১০ ঘণ্টা ম্যারাথন জেরা শেষে ভবানী ভবন ছাড়লেন সুমিত রায়! রবিবার ফের তলব, কী ঘটবে এবার?

সুপ্রিম কোর্টের রক্ষাকবচ পেয়ে সিআইডির মুখোমুখি হলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়। দীর্ঘ প্রায় ১০ ঘণ্টা ম্যারাথন জেরা শেষে শনিবার রাতে ভবানী ভবন থেকে বেরিয়ে সোজা কালীঘাটে যান তিনি। জমি দুর্নীতি মামলার তদন্তে শালবনি থানার দায়ের করা অভিযোগের ভিত্তিতে এই তল্লাশি ও জেরা চলছে। এর আগে আইনি সুরক্ষার জন্য কলকাতা হাইকোর্ট ও পরে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তিনি। শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী শুনানির আগে তাঁকে গ্রেফতার বা কঠোর পদক্ষেপ করা যাবে না, তবে তদন্তে পূর্ণ সহযোগিতা করতে হবে।

এই আইনি স্বস্তির পরেই শুক্রবার নিউ আলিপুরের বাসভবনে হাজিরার নোটিস পাঠান সিআইডি আধিকারিকরা। সেই নির্দেশ মেনে শনিবার সকালে নির্দিষ্ট সময়ে গোয়েন্দাদের মুখোমুখি হন সুমিত। তবে দীর্ঘ জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর না দিয়েই গাড়ি চালিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন তিনি। আগামী রবিবার তাঁকে ফের তলব করা হয়েছে, তবে তিনি পুনরায় হাজিরা দেবেন কি না সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য মেলেনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *