প্রেমের ফাঁদ পেতে সোনাগাছিতে বিক্রি! পুলিশের তৎপরতায় ১ ঘণ্টাতেই উদ্ধার ১৬ বছরের কিশোরী

প্রেমের ফাঁদ পেতে সোনাগাছিতে বিক্রি! পুলিশের তৎপরতায় ১ ঘণ্টাতেই উদ্ধার ১৬ বছরের কিশোরী

কলকাতা: প্রেমের ফাঁদে ফেলে বাড়ি থেকে ডেকে এনে ১৬ বছরের কিশোরীকে সোনাগাছিতে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল তার ‘প্রেমিক’-এর বিরুদ্ধে। খাস কলকাতার এই চাঞ্চল্যকর ঘটনায় পুলিশের তৎপরতায় মাত্র এক ঘণ্টার মধ্যেই রেড লাইট এলাকা থেকে উদ্ধার করা হয়েছে ওই কিশোরীকে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অপহৃত কিশোরী উত্তর ২৪ পরগনার বাসিন্দা। পুলিশ হেল্পলাইনে একটি ফোন এবং চাইল্ড হেল্পলাইনে একটি ই-মেল আসার পরপরই অভিযানে নামে পুলিশ প্রশাসন। বড়বাজার থানার একটি বিশেষ দল সোনাগাছি এলাকায় দ্রুত তল্লাশি চালিয়ে কিশোরীকে উদ্ধার করে।

এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে শফিকুল মোল্লা (২০) এবং সাহারুল লস্কর (৩৯) নামে দুই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে।

ঘটনার বিবরণ: কিশোরী পুলিশকে জানায়, উত্তর ২৪ পরগনার গারুলিয়ার বাসিন্দা শফিকুল মোল্লার সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। শফিকুলের সঙ্গেই সে বাড়ি ছেড়ে কলকাতায় চলে আসে। কিন্তু কলকাতায় আনার পর শফিকুল তাকে সোনাগাছির দুর্গাচরণ মিত্র স্ট্রিটের বাসিন্দা সাহারুল লস্করের কাছে বিক্রি করে দেয়।

পুলিশ জানিয়েছে, ধৃত দু’জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (BNS) এবং পকসো (POCSO) আইনে মামলা রুজু করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *