অভিশপ্ত রাতের দুই বছর পার, রবিবার রাজ্যজুড়ে পালিত হচ্ছে অভয়া দিবস!

অভিশপ্ত রাতের দুই বছর পার, রবিবার রাজ্যজুড়ে পালিত হচ্ছে অভয়া দিবস!

আজ রাজ‌্যজুড়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে অভয়া দিবস। দু’বছর আগে এই অভিশপ্ত ৯ আগস্টেই আর জি কর মেডিক‌্যাল কলেজে ধর্ষণ ও খুনের শিকার হয়েছিলেন চেস্ট মেডিসিন বিভাগের তরুণী চিকিৎসক। বর্তমান সরকারের নির্দেশ অনুযায়ী, আজ বাংলাজুড়ে সমস্ত সরকারি স্বাস্থ‌্যকেন্দ্রে পালিত হচ্ছে এই দিনটি। সকাল ১১টায় অভয়ার স্মৃতিতে দুই মিনিট নীরবতা পালন এবং প্রদীপ প্রজ্বালনের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি, জলহাটিতে একটি বিশেষ আয়োজনে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী।

এদিকে এই চাঞ্চল্যকর মামলার তদন্তেও এসেছে নতুন মোড়। ঘটনার রাতে নিহত চিকিৎসকের সঙ্গে যাঁরা ডিনার করেছিলেন এবং ডিউটিতে ছিলেন, তাঁদের সকলকে তলব করা হচ্ছে। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, সিসিটিভি ফুটেজে যাঁদের দেখা গিয়েছে এবং পরবর্তীতে যাঁরা হাসপাতালে উপস্থিত ছিলেন, তাঁদেরও জিজ্ঞাসাবাদ করা হবে। তৎকালীন সময়ে হাসপাতালের বিভাগীয় ত্রুটি এবং নেপথ্যের রহস্য উন্মোচনে এই নতুন তদন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *