১৮০ ডিগ্রি ডিগবাজি অভিযোগকারিণীর! স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ কি তবে পুরোটাই সাজানো?

১৮০ ডিগ্রি ডিগবাজি অভিযোগকারিণীর! স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ কি তবে পুরোটাই সাজানো?

তৃণমূল নেতা তথা টলিউডের ফেডারেশনের প্রাক্তন সভাপতি স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে যে চাঞ্চল্য ছড়িয়েছিল, আচমকা সেই ঘটনায় এল নতুন মোড়। যে মহিলার অভিযোগের ভিত্তিতে জুন মাসে স্বরূপকে গ্রেপ্তার করেছিল পুলিশ, শুক্রবার রাতে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তায় তিনি দাবি করেন, স্বরূপের বিরুদ্ধে তিনি কোনো অভিযোগই করেননি। তাঁর দাবি, স্বরূপকে তিনি ব্যক্তিগতভাবে চেনেনই না। বরং ব্যক্তিগত শত্রুতার জেরে শান্তনু দে ও বাপি মালাকার নামে দুই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ জানাতে গিয়ে তিনি পরিস্থিতির শিকার হয়েছিলেন। চাপে পড়ে ও ভুল বুঝিয়ে তাঁর কাছ থেকে সই নেওয়া হয়েছিল বলে অভিযোগ ওই তরুণীর।

স্বরূপকে অকারণে জেল খাটানোর জন্য ভিডিও বার্তায় হাতজোড় করে ক্ষমা চেয়েছেন ওই তরুণী। তবে কার প্ররোচনায় বা চাপে পড়ে তিনি এই ভুল করেছিলেন, ‘ভয় ও নিরাপত্তার’ কারণে সেই নাম প্রকাশ্যে আনেননি। এদিকে, অভিযোগকারিণীর বয়ান বদলানোয় স্বরূপের মুক্তি ও আইনি প্রক্রিয়া নিয়ে শুরু হয়েছে নতুন জল্পনা। মিথ্যে অভিযোগের দায়ে ওই মহিলার বিরুদ্ধে পুলিশ কোনো আইনি পদক্ষেপ নেবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। পুলিশ কমিশনার অজয় নন্দ জানিয়েছেন, মিথ্যে অভিযোগের ক্ষেত্রে আইনি পদক্ষেপের সংস্থান রয়েছে, তবে এই বিশেষ ঘটনায় পুলিশের পরবর্তী পদক্ষেপ এখনও স্পষ্ট নয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *