কলেজ-বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ ভোট কি ফিরবে? মুখ খুললেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়!

কলেজ-বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ ভোট কি ফিরবে? মুখ খুললেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়!

রাজ্যে দীর্ঘসময় ধরে বন্ধ থাকা কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে সরব হলেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। অবিলম্বে এই নির্বাচন প্রক্রিয়া পুনরায় চালু করার আর্জি জানিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও রাজ্যের উচ্চশিক্ষা মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়কে আগামী ১২ আগস্ট চিঠি দেবেন বলে জানিয়েছেন তিনি। ঋতব্রতর মতে, ছাত্র আন্দোলন হলো রাজনীতির মূল পাঠশালা এবং দক্ষ নেতৃত্ব তৈরির সাপ্লাই লাইন। দীর্ঘদিন ধরে এই ভোট বন্ধ থাকা গণতান্ত্রিক প্রক্রিয়ার পরিপন্থী বলেও দাবি করেন তিনি।

অন্যদিকে, ছাত্র সংসদ নির্বাচন নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করেছেন উচ্চশিক্ষা মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। তিনি জানিয়েছেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে পুনরায় পড়ুয়াদের উপস্থিতি সন্তোষজনক পর্যায়ে পৌঁছালে ছাত্র সংসদ নির্বাচনের বিষয়টি বিবেচনা করা হবে। স্নাতক, স্নাতকোত্তরসহ বিভিন্ন স্তরে ছাত্রছাত্রীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাওয়ায় আশার আলো দেখছে সংশ্লিষ্ট মহল। এখন দেখার, বিরোধী দলনেতার চিঠির পর ছাত্র সংসদ নির্বাচন নিয়ে রাজ্য সরকার কী চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *