কী এমন রহস্য লুকিয়ে, বিচার অধরা কেন? আরজি কর কাণ্ডের ২ বছরে বিস্ফোরক অরিত্র!

কী এমন রহস্য লুকিয়ে, বিচার অধরা কেন? আরজি কর কাণ্ডের ২ বছরে বিস্ফোরক অরিত্র!

আজ আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের তরুণী চিকিৎসকের নৃশংস ধর্ষণ ও হত্যাকাণ্ডের দুই বছর পূর্ণ হলো। এই ভয়াবহ ঘটনার বর্ষপূর্তিতে রাজ্যজুড়ে হাসপাতাল, স্বাস্থ্য দফতর ও সরকারি অফিসে দু’ মিনিট নীরবতা পালন করে অভয়াকে স্মরণ করা হচ্ছে। ঘটনার পর থেকে বিচার ও নিরাপত্তার দাবিতে দেশজুড়ে প্রতিবাদের ঝড় উঠলেও, দীর্ঘ আইনি প্রক্রিয়া এবং তদন্তের পরেও এখনও বহু প্রশ্নের উত্তর অজানা রয়ে গেছে। এই আবহেই সমাজমাধ্যমে নিজের তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন অভিনেতা অরিত্র দত্ত বণিক।

জাতীয় forensic সায়েন্স বিশ্ববিদ্যালয়ের একটি সামিটের অভিজ্ঞতা শেয়ার করে অরিত্র জানান, সুপ্রিম কোর্টের বিচারপতি ও সিবিআই প্রধানের উপস্থিতিতে অপরাধ বিচার ব্যবস্থার সীমাবদ্ধতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। দুই বছর পেরিয়ে গেলেও মামলার সমস্ত রহস্য কেন উন্মোচিত হলো না এবং ঠিক কোন মহলের অনিচ্ছার কারণে তদন্ত এগোচ্ছে না, সেই প্রশ্নই তুলেছেন তিনি। বিচারপ্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা ও অস্পষ্টতা নিয়ে তাঁর এই পোস্ট আবারও জনমানসে সেই পুরোনো জিইয়ে থাকা ক্ষোভ এবং উত্তর খোঁজার তাগিদকে উসকে দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *